নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মালদহের মোথাবাড়ি কাণ্ডে তদন্তে নতুন মোড়। ধৃত আইনজীবী মোফাক্কেরুল ইসলামের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন তুলল NIA। ব্যাঙ্কশাল আদালতে দাঁড়িয়ে তদন্তকারী সংস্থা দাবি করেছে, গোটা ঘটনায় তার ভূমিকা অত্যন্ত রহস্যজনক। যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।
গত ১ এপ্রিল কালিয়াচকের মোথাবাড়িতে বিডিও অফিসে বিচারকদের আটকে রাখার ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। অভিযোগ, বিক্ষোভকারীরা দীর্ঘক্ষণ ধরে সাতজন বিচারককে অফিসের ভিতরে অবরুদ্ধ করে রাখে, যার মধ্যে মহিলা বিচারকরাও ছিলেন। এই ঘটনায় সুপ্রিম কোর্ট পর্যন্ত বিষয়টি গড়ায় এবং পরবর্তীতে নির্দেশ মেনে তদন্তভার নেয় NIA।
এই ঘটনায় মোট ১২টি মামলা দায়ের হয়েছে এবং ইতিমধ্যেই ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে অন্যতম মূল অভিযুক্ত হিসেবে উঠে এসেছে আইনজীবী মোফাক্কেরুল ইসলামের নাম। বৃহস্পতিবার ব্যাঙ্কশাল আদালতে ধৃতদের তোলা হলে, চারটি মামলার প্রেক্ষিতে ১২ জনকে নিজেদের হেফাজতে চায় NIA।
তদন্তকারী সংস্থার দাবি, মোফাক্কেরুল ইসলামই অশান্তিতে উসকানি দিয়েছেন এবং পুলিশের সতর্কবার্তাও উপেক্ষা করেছেন। সরকারি সম্পত্তি নষ্টসহ একাধিক অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে। তবে পাল্টা সওয়ালে তার আইনজীবী দাবি করেন, পুলিশ ইতিমধ্যেই তাকে জেরা করেছে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছে।
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
কিছু মাসের মধ্যে নামবে গঙ্গায় পরিবেশবান্ধব জলযান
মণ্ডপ আর প্রতিমা নিয়ে কী বার্তা দিল বিশ্ব হিন্দু পরিষদ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের