6a8d4213c6b73_Gallery_1787642295543
আগস্ট ২৫, ২০২৬ দুপুর ১২:৫০ IST

চিনির দাম বাড়তেই কেন্দ্রের বড় সিদ্ধান্ত! আমদানি নিয়ে এল নতুন নির্দেশ

নিজস্ব প্রতিনিধি , দিল্লি - দেশে চিনির দাম নিয়ে নতুন করে উদ্বেগ ক্রমশ বাড়ছে। গত কয়েক দিনে বাজারে দাম উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। বিষয়টি নিয়ে চিন্তিত সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে চিনির জোগান নিয়ে নতুন পদক্ষেপ করল কেন্দ্র।

সোমবার বাণিজ্য ও শিল্প মন্ত্রকের তরফে নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে আমদানি করা চিনি নিয়ে নতুন নির্দেশ দেওয়া হয়। বিদেশ থেকে আনা চিনি ২ মাসের মধ্যে প্রক্রিয়াজাত করে খোলা বাজারে বিক্রি করতে হবে। এর আগে আমদানি করা চিনি নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধনের কথা বলা হয়েছিল। তবে সেই প্রক্রিয়ার জন্য নির্দিষ্ট সময়সীমা ছিল না। বাজারে বিক্রির শেষ সময়সীমা ৩১ অক্টোবর করা হয়েছিল। এবার সেই সময় আরও এগিয়ে আনা হল।

বণিকমহলের একাংশের মতে, বাজারে চাহিদা ও জোগানের ভারসাম্য বজায় রাখতেই এই সিদ্ধান্ত। গোটা দেশে গত ১৫ দিনে চিনির দাম প্রায় ৪০ শতাংশ বেড়েছে। বৃষ্টির কারণে আখচাষ ক্ষতিগ্রস্ত হয়েছে। একইসঙ্গে জোগানের তুলনায় চাহিদা বেড়েছে। ফলে বাজারে চিনির দাম দ্রুত বেড়েছে। সাধারণত অক্টোবর থেকে পরের সেপ্টেম্বর পর্যন্ত সময়কে চিনির উৎপাদন অর্থবর্ষ ধরা হয়।

চলতি ২০২৫-২৬ অর্থবর্ষের শুরুতে উৎপাদন বৃদ্ধির পূর্বাভাস ছিল। বাজারে উদ্বৃত্ত চিনি থাকার সম্ভাবনাও দেখা দিয়েছিল। 'ইন্ডিয়ান সুগার অ্যান্ড বায়ো এনার্জি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন' শুরুতে জানিয়েছিল, আগের বছরের তুলনায় উৎপাদন ১৮.৩ শতাংশ বাড়তে পারে। সেই পূর্বাভাসের ভিত্তিতেই মরসুমের শুরুতে চিনি রফতানির অনুমতি দেয় কেন্দ্র। গত নভেম্বরে ১৫ লক্ষ টন চিনি রফতানির অনুমোদন দেওয়া হয়। ফেব্রুয়ারিতে আরও ৫ লক্ষ টন রফতানির ছাড়পত্র মেলে।

অথচ ২০২৪-২৫ অর্থবর্ষে জানুয়ারি মাসে মাত্র ১০ লক্ষ টন চিনি রফতানির অনুমতি দেওয়া হয়েছিল।পরে উৎপাদন নিয়ে পূর্বাভাস বদলে যায়। মে মাসে সরকার জানায়, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নতুন করে চিনি রফতানি করা যাবে না। জুলাইয়ে চিনিকলগুলির উপর নিয়ন্ত্রণ আরও বাড়ানো হয়। অগস্টে প্রতি মাসে দেশে কত চিনি বিক্রি করা যাবে, তার সীমা ২২.৫ লক্ষ টনে বেঁধে দেয় কেন্দ্র। গত বছরও প্রায় একই পরিমাণ ছিল। তবে উৎপাদন বাড়ার পূর্বাভাস থাকায় এবার বিক্রি বাড়বে বলে আশা করা হয়েছিল।

চিনির দাম বৃদ্ধির সঙ্গে ইথানল বিতর্কও জড়িয়েছে। ইরান ও রাশিয়ার যুদ্ধের আবহে পেট্রলে ২০ শতাংশ পর্যন্ত ইথানল মেশানোর অনুমতি দিয়েছে কেন্দ্র। এর ফলে গাড়ির ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ইথানল তৈরিতে চিনি ব্যবহারের কারণে বাজারেও প্রভাব পড়ছে বলে দাবি বিরোধীদের। চিনি ব্যবসায়ীদের একাংশের হিসাব অনুযায়ী, চলতি বছরে প্রায় ৩২ লক্ষ মেট্রিক টন চিনি ইথানল তৈরিতে ব্যবহার হয়েছে।

বিরোধীদের অভিযোগ, এর ফলে খাদ্যসুরক্ষার উপর চাপ তৈরি হচ্ছে। যদিও সেই দাবি খারিজ করেছে কেন্দ্র। খাদ্য মন্ত্রকের বক্তব্য, ইথানল তৈরিতে চিনির ব্যবহার ধীরে ধীরে কমানো হচ্ছে। কেন্দ্রের হিসাবে, ২০২২-২৩ সালে ইথানল তৈরিতে চিনির ১২ শতাংশ ব্যবহার হয়েছিল। ২০২৫-২৬ সালে সেই হার কমে ৯ শতাংশ হয়েছে। পাশাপাশি প্রায় তিন-চতুর্থাংশ ইথানল ভুট্টার মতো দানাশস্য থেকে তৈরি হয় বলেও জানিয়েছে খাদ্য মন্ত্রক।

তাই চিনির দাম বৃদ্ধির সঙ্গে ই-২০ পেট্রলের সরাসরি সম্পর্ক নেই বলে কেন্দ্রের দাবি। এই পরিস্থিতির জেরে এক দশকেরও বেশি সময় পর বিদেশ থেকে চিনি আমদানির অনুমতি দিয়েছে কেন্দ্র। ৩১ অক্টোবর পর্যন্ত ১০ লক্ষ টন চিনি আমদানি করা যাবে। এই আমদানির ক্ষেত্রে কোনও শুল্ক দিতে হবে না। আমদানি করা চিনি দ্রুত বাজারে পৌঁছনোর নির্দেশের ফলে আগামী দিনে দামে কী প্রভাব পড়ে, এখন সেটাই দেখার।

আরও পড়ুন

শাশুড়ি নন, যেন মায়ের মতো! ছেলেকে হারিয়েও বউমার হাত ছাড়েননি, পড়াশোনা করিয়ে চাকরি, শেষে নিজেই দিলেন দ্বিতীয় বিয়ে
আগস্ট ২৫, ২০২৬

গায়ে ‘ওয়েস্টার্ন রেলওয়ে’র চাদর ! তিনজনের হাতে এল কীভাবে ? উঠছে প্রশ্ন
আগস্ট ২৪, ২০২৬

ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা

 

২০২৯-এই হওয়ার পথে এক দেশ-এক ভোট! মেয়াদ কমতে পারে বাংলা-সহ বহু রাজ্যের
আগস্ট ২৪, ২০২৬

লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা

বছরে ৩ গ্যাস সিলিন্ডার বিনামূল্যে! মহিলাদের বাসযাত্রাতেও বড় ছাড় বিজয়ের
আগস্ট ২৪, ২০২৬

পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে

বিয়ের ৪ মাসেই অন্তঃসত্ত্বা প্রতিরক্ষা আধিকারিকের রহস্যমৃত্যু! কাঠগড়ায় শ্বশুরবাড়ি
আগস্ট ২৩, ২০২৬

বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

আর মাত্র ৪ মাস! মহাকাশে পাড়ি দেবে গগনযানের প্রথম চালকহীন রকেট
আগস্ট ২৩, ২০২৬

মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের

অমিত শাহকে চিঠি দিয়েও লাভ হয়নি! এবার যন্তর মন্তরে অনশনে অবসরপ্রাপ্ত আধাসেনারা
আগস্ট ২৩, ২০২৬

দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন

সংরক্ষণ কারও দয়া নয়! কোটা আন্দোলনকারীদের সাফ জানালেন কেন্দ্রীয় মন্ত্রী
আগস্ট ২৩, ২০২৬

জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী

রাখিতে বাড়ি ফেরার খরচ বাঁচল! মহিলাদের জন্য সরকারি বাস ফ্রি, সঙ্গীরও লাগবে না ভাড়া
আগস্ট ২৩, ২০২৬

২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া

হাসিনাকে ফেরাতে চাপ বাড়াচ্ছে ঢাকা! ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে বড় বার্তা জয়শংকরের
আগস্ট ২৩, ২০২৬

ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী

যন্তর মন্তরের ঘটনার পর জনসমক্ষে কর্মীদের আচরণ নিয়ে নতুন নির্দেশিকা দিল দিল্লি পুলিশ
আগস্ট ২৩, ২০২৬

ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ

অনুমতি ছাড়াই সরকারি স্কুলে ঢুকে প্রতিবাদ! এবার একাধিক ধারায় মামলা দায়ের হল দীপকের বিরুদ্ধে
আগস্ট ২৩, ২০২৬

'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর

একসঙ্গে বড় হওয়া, একসঙ্গেই শেষ! পারিবারিক চাপে বিষ খেলেন দুই বান্ধবী
আগস্ট ২৩, ২০২৬

পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর

পহেলগাঁও হামলার মাস্টারমাইন্ড হাফিজকে আদালতের নোটিস! বড় পদক্ষেপ ভারতের
আগস্ট ২৩, ২০২৬

পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত

ওড়িশা উপকূলে ভয়াবহ জাহাজডুবি! ২৪ নাবিকের খোঁজে নামল কোস্ট গার্ড
আগস্ট ২৩, ২০২৬

১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের