নিজস্ব প্রতিনিধি , দিল্লি - টানা বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি। রাজধানীর একাধিক এলাকায় জল জমেছে। ভারী বৃষ্টির জেরে যান চলাচলও ব্যাহত হয়েছে। পরিস্থিতি সামাল দিতে দিল্লির বিস্তীর্ণ অংশে লাল সতর্কতা জারি করেছে মৌসম ভবন।
সোমবার থেকেই দিল্লিতে বৃষ্টির দাপট শুরু হয়েছে। মঙ্গলবার সকালেও রাজধানীর বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি শুরু হয়। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, এদিনও বৃষ্টির হাত থেকে রেহাই নেই দিল্লি ও সংলগ্ন অঞ্চলের। কয়েকটি এলাকায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মধ্য দিল্লি, পূর্ব দিল্লি, নয়াদিল্লি, উত্তর দিল্লি, উত্তর-পূর্ব দিল্লি, উত্তর-পশ্চিম দিল্লি, শাহদরা, দক্ষিণ দিল্লি, দক্ষিণ-পূর্ব দিল্লি, দক্ষিণ-পশ্চিম দিল্লি ও পশ্চিম দিল্লিতে লাল সতর্কতা জারি করা হয়েছে।
মৌসম ভবনের বিজ্ঞানী শশী কান্ত জানা , দিল্লিতে ভারী বৃষ্টির পিছনে দু'টি কারণ রয়েছে। উত্তর দিক থেকে শুষ্ক উত্তুরে বাতাস রাজধানীতে ঢুকছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের উপর একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। তার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প দিল্লির দিকে প্রবেশ করছে। দুই ধরনের বাতাসের সংযোগেই ভারী বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলেও জানান তিনি। এর সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে।
মৌসম ভবনের পূর্বাভাস, আগামী কয়েক ঘণ্টায় দিল্লি ও এনসিআরের একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়াও বইতে পারে। লেনী দেহাত, হিন্ডন বায়ুসেনাঘাঁটি, ইন্দিরাপুরম, নয়ডা, গুরুগ্রাম, ফরিদাবাদ, মানেসর, যমুনানগর, পানীপত, গন্নৌর, সোনিপত, রোহতক, ঝজ্জর, ফরুখনগর, সোহনা, খরখৌদা, খেকড়া এবং বড়ৌতে সতর্কতা জারি করা হয়েছে।
বৃষ্টির জেরে রাজধানীর বিভিন্ন রাস্তায় জল জমেছে। এর ফলে যান চলাচল ব্যাহত হয়েছে। সোমবারও জলমগ্ন হয়ে পড়েছিল একাধিক গুরুত্বপূর্ণ এলাকা। রামমনোহর লোহিয়া হাসপাতাল, এমস সংলগ্ন এলাকা, অশোক রোড ও সুপ্রিম কোর্টের আশপাশে জল জমেছিল। একই ছবি দেখা যায় বাবা খড়গ সিংহ মার্গ, কনট প্লেসের আউটার সার্কল, পার্লামেন্ট স্ট্রিট, আইটিও, এরকে পুরম-সহ ফিরোজশাহ রোডেও।
বৃষ্টির প্রভাব পড়েছে বিমান পরিষেবাতেও। ফ্লাইটরেডার২৪-এর তথ্য অনুযায়ী, সোমবার থেকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৮টি উড়ান বাতিল হয়েছে। পাশাপাশি ১৬৬টি বিমান ওঠানামায় দেরি হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত বিমান পরিষেবা খুব বেশি ব্যাহত না হলেও পরিস্থিতির দিকে নজর রাখছে কর্তৃপক্ষ। দিল্লির পাশাপাশি নয়ডা ও গুরুগ্রামেও ঝড়-বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় ওই দুই এলাকার বিভিন্ন সংস্থাকে কর্মীদের বাড়ি থেকে কাজের পরামর্শ দেওয়া হয়েছে।
স্কুল এবং কলেজগুলিকেও অনলাইনে ক্লাস করানোর পরামর্শ দেওয়া হয়েছে। মৌসম ভবন জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টা পরিস্থিতি নজরে রাখা প্রয়োজন। বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে দিল্লি-এনসিআরের জনজীবন আরও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। জলমগ্ন রাস্তা ও বিমান পরিষেবার পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন।
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের