নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন - মাদক বিরোধী অভিযানে বড়সড় সাফল্য মেক্সিকোয়। নিরাপত্তাবাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে মেক্সিকোর মোস্ট ওয়ান্টেড ড্রাগ লর্ড নেমেসিও 'এল মেনচো' ওসেগুয়েরা সার্ভান্তেসের। কুখ্যাত মাদক সম্রাটের মৃত্যুতে আনন্দে আত্মহারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোশ্যাল মিডিয়ায় হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিটের তরফ থেকে জানানো হয়েছে, “আমেরিকার দেওয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালিয়েছিল মেক্সিকো। প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট ভাষায় জানিয়ে জানিয়ে দিয়েছেন, আমেরিকায় যারা মাদক পাচার করছে, সেই সন্ত্রাসীদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হবে।“ এরপরই ট্রাম্প জানিয়েছেন, “আমরা শুধু জিতেই চলেছিল। শুধু জয় আর জয়। এত জয় ঠিক নয়।“
উল্লেখ্য, মেক্সিকোর সেনা সূত্রে খবর, জালিস্কো রাজ্যের তাপালপা শহরে সেনার গুলিতে আহত হন ওসেগুয়েরা। জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের নেতা ছিল সে। মাথার দাম ছিল ১৫ মিলিয়ন মার্কিন ডলার। আকাশপথে মেক্সিকো সিটিতে নিয়ে যাওয়ার সময়ে মৃত্যু হয় শক্তিশালী ‘ড্রাগ লর্ড’ নেমেসিও ‘এল মেনচো' ওসেগুয়েরা সার্ভান্তেসের। একটা সময় মেক্সিকো পুলিশের বড় পদে কাজ করতেন তিনি।
ওসেগুয়েরা সার্ভান্তেসের মৃত্যুর প্রতিশোধ নিতে তাপালপা সহ পশ্চিম জালিস্কো রাজ্যে ২০ টির বেশি রাস্তা অবরোধ করা হয়। একাধিক জায়গায় গাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি আগুন ধরিয়ে দেয় তাঁর অনুগামীরা। স্থানীয় বাসিন্দাদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন মেক্সিকান প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম। ভারতীয় নাগরিকদের জন্য দূতাবাসের তরফে অ্যাডভাইজারি জারি করে অযথা বাইরে ঘোরাঘুরি করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
হিমবাহ ধসেই মহাপ্রলয়, ৫.২ মাত্রার কম্পনও হয়েছিল পার্বত্য এলাকায়
ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে
অন্ধকারকে জয় করেছে এরিক
জলবায়ু পরিবর্তনের জেরেই হড়পা বান, রাষ্ট্রপুঞ্জের বিশেষ তহবিল থেকে সাহায্য চাইল কাঠমান্ডু
সঞ্চয়ের টাকা ভেসে যাওয়ায় অনিশ্চিত হয়েছিল চিকিৎসা, বিনামূল্যে কিডনি প্রতিস্থাপনের দায়িত্ব নিল হাসপাতাল
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে এখনও ডাকেনি বাংলাদেশকে, তবু যোগ দেওয়ার আগ্রহে জোর আলোচনা
মৃতদেহ শনাক্তকরণে সমস্যা, মর্গে জায়গা নেই, বাড়ছে নিখোঁজদের পরিবারের উদ্বেগ
কলোরাডো নদীতে আচমকা জলস্ফীতি, ভেসে গেল পাথর-লোহার কাঠামো, ভাঙল ফুটব্রিজ
বিপর্যস্ত রাস্তায় একা দুই শিশু, সোশাল মিডিয়ায় ভিডিয়ো দেখে চোখে জল নেটিজেনদের
হিমবাহ ভেঙে নদীতে নেমেছিল জল, সঙ্গে মিশেছিল মাটি-পাথর, কী ভাবে তৈরি হল ভয়াবহ স্রোত, মিলল উত্তর
হড়পা বানে নিশ্চিহ্ন গ্রাম, স্বজন হারিয়ে বেঁচে ফেরার যন্ত্রণার কথা জানালেন তিনি
জুলিই আজ বিশ্বজুড়ে পরিচিত এক সফল চিত্রশিল্পী আর জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার হিসেবে
মৃত্যু ৬২৬, নিখোঁজ বহু! ফের হড়পা বানের আশঙ্কায় হাই অ্যালার্ট নেপালে
মৃতদেহের গয়না চুরির অভিযোগেও গ্রেফতার, উদ্ধার বিপুল নগদ টাকা
আমেরিকার সঙ্গে চুক্তিতে আশাবাদী কারাকাস, অর্থনীতি ঘুরে দাঁড়ানোর আশা রডরিগেজের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের