নিজস্ব প্রতিনিধি, কলকাতা – মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের কালো আঁধার। এবার মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ পড়ছে কলকাতায়। ইতিমধ্যেই গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে। এর জেরে বাড়ছে অটোভাড়া। সিএনজির জোগান কমছে কলকাতায়। অতিরিক্ত পাম্পে গিয়ে পর্যাপ্ত গ্যাস পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। ভাড়ায় মাথায় হাত নিত্যযাত্রীদের।
সূত্রের খবর, মঙ্গলবার রাত পর্যন্ত গ্যাসের দাম ছিল ৫৭ টারা ৬৮ পয়সা। বুধবার ভোররাতে গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে একলাফে ৫ টাকা। বর্তমানে গ্যাসের দাম বেড়ে হয়েছে ৬২ টাকা ৬৮ পয়সা। কেমিক্যাল পাম্পে লম্বা লাইন অটোচালকদের। তাঁদের অভিযোগ, আগে থেকে কিছু না জানিয়ে হঠাৎ গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। রাতারাতি কেন লিটার প্রতি ৫ টাকা করে অটোর গ্যাসের দাম বাড়ানো হয়েছে? তা নিয়ে প্রশ্ন উঠছে।
গ্য়াসের দাম বাড়ানোয় ধাক্কা খেয়েছেন অটোচালকরা। সেই ধাক্কা সামলাতে বিভিন্ন রুটের অটোর ভাড়া বাড়ানো হচ্ছে। চিংড়িহাটা থেকে এসডিএফগামী যাত্রীদের দাবি, এই রুটে অটো ভাড়া ছিল ১৫ টাকা। এখন অটো ভাড়া বেড়ে দাঁড়িয়েছে ১৮ টাকা। গড়িয়া-বারুইপুর, সোনারপুর-গড়িয়া রুটেও বাড়ানো হয়েছে অটো ভাড়া। অটোচালক সংগঠনের দাবি, বাড়তি দামে অটোর গ্যাস ভরাতে হলে প্রতিটি রুটে ৫-১০ টাকা করে বাড়তে পারে ভাড়া। নইলে অটো পরিষেবা বন্ধ করে দিতে হবে।
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
কিছু মাসের মধ্যে নামবে গঙ্গায় পরিবেশবান্ধব জলযান
মণ্ডপ আর প্রতিমা নিয়ে কী বার্তা দিল বিশ্ব হিন্দু পরিষদ
ইতিমধ্যেই মালিকপক্ষের তরফে নোটিশ পাঠানো হয়েছে
প্রেসিডেন্সি জেলের ১৪ নম্বর সেলে তল্লাশি চালিয়ে উদ্ধার একাধিক যন্ত্র
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের