নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - পেটের জ্বালায় মাঝে মাঝেই জঙ্গল থেকে একদল হাতি জনবসতি এলাকায় ঢুকে পরে। ধূপগুড়ির জঙ্গল থেকে হাতি বেরোতেই পরে বিরাট রেললাইন। সেই লাইন পার করতে গিয়েই মালগাড়ির ধাক্কায় মৃত্যু হয় একটি হাতির। আহত হয় আরও একটি। আহত হাতিটিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সূত্রের খবর , ঘটনাটি ধূপগুড়ি গাদং অঞ্চলের ভোটপাড়াতে। পাঁচটি হাতি দলছুট হয়ে যায়। এদিক সেদিক ঘুরতে ঘুরতে ধূপগুড়ি রেললাইন পার করার সময় ডাউন মালগাড়ির ধাক্কায় মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ এসে মোরাঘাট রেঞ্জ ও বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফের বনকর্মীদের খবর দেয়। হাতি দুটিকে উদ্ধার করে তারা। আর্থ মুভার দিয়ে দুটি হাতিকে তুলে নিয়ে যাওয়া হয়। জখম হাতিটিকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
গত বুধবার দলগাঁও জঙ্গল থেকে বড়সড় একটি হাতির দল বেরিয়ে যায়। তার মধ্যে শাবক সহ পাঁচটি হাতি দলছুট হয়। সেই পাঁচটি হাতি সরুগাঁও চা বাগানের ছোট্ট একটি জঙ্গলে আশ্রয় নেয়। গত বৃহস্পতিবার সরুগাঁও চা বাগান থেকে বেরিয়ে ধূপগুড়ির কাজিপাড়া, পূর্ব ডাঙ্গাপাড়া গ্রাম হয়ে শালবাড়ি পৌঁছায়। সেখান থেকে গ্যালান্ডি নদী পেরিয়ে তারা চলে যায় বারঘড়িয়া এলাকায়। এরপর জলঢাকা নদী পার করে হাতির দলটি কোচবিহার জেলার জামালদহের জঙ্গলে ঢুকে পরে। গতকাল রাতে হাতির দলটিকে বনকর্মীরা ফালাকাটার দলগাঁও জঙ্গলের দিকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করে। সেই সময় ধূপগুড়ির ভোটপাড়ায় রেল লাইন পেরনোর সময় মালগাড়ির ধাক্কায় দুর্ঘটনা ঘটে।
বাকি হাতি গাদংয়ের উপর দিয়ে পৃথক পথ ধরে এগোতে থাকে। একটি হাতি সরুগাঁও চা বাগানে ফিরে যায়। অপর একটি হাতি ফালাকাটার খগেনহাট থেকে বানারহাট ব্লকের সাকোয়াঝোরা এলাকায় চলে যায়। অন্য একটি দাঁতাল হাতি ভাঙচুর চালিয়ে কাজিপাড়া ঝিলমিল উদ্যান থেকে ডুডুয়া নদী পেরিয়ে সরুগাঁও চা বাগানে ঢুকে যায়।
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের
বাজারে তল্লাশি চালাতে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ
তালপুকুরের ঘটনায় টিটাগড় থানার পুলিশ তদন্ত শুরু করে
যোগ্য প্রাপকদের তালিকাভুক্তির দাবি, পুলিশি বাধার পর পাঁচ সদস্যের প্রতিনিধি দল
বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ
স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস
শৌচাগার চালানোর সরকারি অনুমোদন ও টেন্ডার নেই, তবু টাকা আদায়! সেই টাকা কার হাতে যাচ্ছে, উঠছে প্রশ্ন
দোকানে দোকানে ঘুরে দাম যাচাই পুলিশের আধিকারিকদের
চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন
কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’
দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
রাস্তার কাজ ঘিরে বচসা, পাল্টাপাল্টি কাটমানির অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের