নিজস্ব প্রতিনিধি , নদীয়া - রাত পোহালেই মাধ্যমিক পরীক্ষা। আর এই পরীক্ষাকে সামনে রেখে পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত ও শান্তিপূর্ণ পরীক্ষার পরিবেশ নিশ্চিত করতে কড়া ট্রাফিক পরিকল্পনা গ্রহণ করল ভীমপুর পুলিশ। ২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা মাধ্যমিক পরীক্ষা যাতে কোনওভাবেই যানজট বা বিশৃঙ্খলার শিকার না হয়, সেই লক্ষ্যেই একাধিক আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের তরফে।
চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ২ ফেব্রুয়ারি ২০২৬ থেকে এবং চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। এই গুরুত্বপূর্ণ সময়ে পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে ভীমপুর থানা সহ কৃষ্ণনগর সদর ট্রাফিক যৌথভাবে বিশেষ ট্রাফিক ও নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। এই উপলক্ষ্যে ৩১ জানুয়ারি আসাননগর বাজার, ভীমপুর বাজার এলাকার টোটো ইউনিয়ন সদস্য এবং ভারী যানবাহনের চালকদের নিয়ে একটি সচেতনতামূলক বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকে পরীক্ষার দিনগুলিতে কোন কোন রাস্তায় কীভাবে যান চলাচল নিয়ন্ত্রিত হবে, সে বিষয়ে স্পষ্ট নির্দেশিকা দেওয়া হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাধ্যমিক চলাকালীন গুরুত্বপূর্ণ সড়কগুলিতে বাড়তি ট্রাফিক নজরদারি থাকবে। যানজট এড়াতে নির্দিষ্ট সময়ে ভারী যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করা হবে। পাশাপাশি, পরীক্ষাকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে জেরক্স দোকান বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে। পরীক্ষার পরিবেশ শান্ত রাখতে নির্দিষ্ট এলাকায় মাইক বা লাউডস্পিকার ব্যবহারের উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশিকা যথাযথভাবে কার্যকর হচ্ছে কি না, তা নিশ্চিত করতে শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে যৌথভাবে পরীক্ষাকেন্দ্র পরিদর্শনও করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি পরীক্ষার্থী যাতে সময়মতো ও নিরাপদে কেন্দ্রে পৌঁছাতে পারে, সে বিষয়ে সবরকম সহযোগিতা করা হবে।
ম্যানগ্রোভ বাঁচাতে উদ্যোগী খুদেরা
আশীষ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নির্মীয়মাণ প্রতিমা রাস্তায় ফেলে ভাঙার অভিযোগ
এবার প্রশিক্ষণে কাজে লাগবে এই অভিনব উদ্যোগ
অসম-বাংলা সীমান্তে নাকা চেকিংয়ে বিপুল নগদ উদ্ধার, আটক বাসের চালক সহ খালাসি
নাতির হাতেই প্রৌঢ় ব্যবসায়ী খুনের অভিযোগ
পুজোর আগেই এই উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে এগোচ্ছে প্রশাসন, বন দফতর
রায়গঞ্জে রহস্যজনক মৃত্যু কৃষকের, প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা
বিশাখাপত্তনম থেকে ফেরার পথে মর্মান্তিক পরিণতি, পাঁশকুড়ার স্কুলে শোকের ছায়া
রাত হলেই নাকি বাড়ির চালে পড়ে ঢিল, শোনা যায় গাছ ভাঙার আওয়াজ! ‘ভূতুড়ে গ্রাম’-এর তকমা ঘিরে চাঞ্চল্য
বন দফতরের অভিযোগে গ্রেফতার অভিষেক ঘোষ
অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ
আয়ুষ্মান প্রকল্পে বিনামূল্যে সফল হেমি-আর্থ্রোপ্লাস্টি
শুক্রবার রাতে লিলুয়া স্টেশনে নামার সময় আচমকাই বন্ধ হয়ে যায় লিফট, ভিতরে আটকে পড়েন ৯ যাত্রী
অভিযানে বেশ কয়েকটি খাবারে নিষিদ্ধ রং ব্যবহারের প্রমাণ মেলায় সেগুলি নষ্ট করে দেওয়া হয়
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের