69e8aaad7d11d_Gallery_1776855645460
এপ্রিল ২২, ২০২৬ বিকাল ০৭:৪৩ IST

লন্ডিতে বসে ভোটার স্লিপ বিলি! বারাসাতে বিএলও-কে ঘেরাও করে বিক্ষোভ তৃণমূলের

নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ দেওয়ার পরিবর্তে এক জায়গায় বসে তা বিতরণের অভিযোগে উঠল বিএলোর বিরুদ্ধে। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে বারাসাত ৩ নম্বর ওয়ার্ডে। পরিস্থিতি সামাল দিতে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করেছে রাজনৈতিক দলগুলি। বিষয়টি নিয়ে এলাকায় শোরগোল পড়ে গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দোরগোড়ায় বিধানসভা নির্বাচন। কমিশনের নিয়ম অনুযায়ী প্রত্যেক ভোটারের বাড়ি গিয়ে স্লিপ পৌঁছে দেওয়া বিএলও (বুথ লেভেল অফিসার)-এর কর্তব্য। অভিযোগ, সেই নির্দেশ লঙ্ঘন করে একটি লন্ডিতে বসেই নথিপত্র বিলি করছিলেন ২২২ নং বুথের বিএলও সহেলি মুখার্জী। বিষয়টি নজরে আসতেই ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কর্মীরা। নিয়মভঙ্গের দাবিতে তারা ওই সরকারি কর্মীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

বিএলও 

ঘাসফুল শিবিরের আরও দাবি, সেই সময় ঘটনাস্থলে বিজেপি ও সিপিএমের অনুগামীরাও উপস্থিত ছিলেন। তাই বিষয়টি নিয়ে গভীর সন্দেহ প্রকাশ করেছে শাসকদল। ঘটনা প্রকাশ্যে আসতেই সংশ্লিষ্ট বিএলও নিজের ত্রুটি স্বীকার করে নেন। তার বক্তব্য, দ্রুত কাজ শেষ করার তাগিদে এক জায়গায় বসে তিনি ভোটারদের হাতে স্লিপ তুলে দিচ্ছিলেন। এটি যে পদ্ধতিগত ভুল, তা-ও তিনি মেনে নিয়েছেন।

অন্যদিকে, পদ্ম শিবিরের পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়েছে যে, এলাকায় কর্মরত অনেক আধিকারিকই তৃণমূলের ঘনিষ্ঠ। তাই শাসকদলের আনা এই অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। বিজেপির বক্তব্য, বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে। এমনকি বুথ স্তরে ভয়ের পরিবেশ তৈরির নেপথ্যে রাজনৈতিক চক্রান্ত দেখছে তারা।

এ বিষয়ে বিএলও সহেলি মুখার্জী জানান, 'আসলে সময়টা বড্ডো কম। ২ দিনের মধ্যে এই কাজ করতে হবে। তারপর আবার আমার হোম ভোটিং রয়েছে ২৫ তারিখ। কাল বিডিও অফিসে একটা ট্রেনিং আছে। তাই দ্রুত কাজ মেটানোর জন্য এভাবে দিচ্ছিলাম। এটা বিধি নয় ঠিকই। যারা প্রতিবাদ করেছেন ঠিকই করেছেন। আমার তরফ থেকে ভুল হয়েছে। এখন বন্ধ করে দিয়েছি'।

কাউন্সিলর মৌমিতা ভট্টাচার্য জানান, 'আমি প্রচার করছিলাম সঙ্গীসাথী নিয়ে। আমাকে ফোন করে জানানো হয় বিষয়টি। তখন বলেছি বৌদিকে কাজ স্থগিত রাখতে বোলো নাহলে বিপদে পড়ে যাবে। জনপ্রতিনিধি হিসেবে নিজে যোগাযোগ করতে পারিনি কারণ হয়তো ব্যাপারটি অন্যভাবে নেওয়া হতো। নালিশ কে জানিয়েছে জানি না। তবে এসডিও এসেছিলেন'।

আরও পড়ুন

হারানো ফোন ফিরে পেয়ে চোখে জল, ৩০টি মোবাইল উদ্ধার করলেন শামসেরগঞ্জ পুলিশ!
আগস্ট ২৫, ২০২৬

দীর্ঘদিন পর হারানো ফোন ফিরে পেয়ে স্বস্তি, পুলিশের তৎপরতায় খুশি সাধারণ মানুষ

রামপুরহাটে পেটে সামান্য ব্যথা, চিকিৎসকের চেম্বারে দু’টি ইনজেকশন! কিছুক্ষণের মধ্যেই মৃত্যু ১১ বছরের বালকের
আগস্ট ২৫, ২০২৬

মিড-ডে মিলে বড় চমক নন্দীগ্রামে ! ২৭০ টি স্কুলে খাবার দেবে ইসকন
আগস্ট ২৫, ২০২৬

সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি

 

ছাত্রকে শাসন করায় বাবার তাণ্ডব ! স্কুলে ঢুকে বেল্ট দিয়ে শিক্ষককে মারধরের অভিযোগ , বাঁচাতে গিয়ে আক্রান্ত প্রধান শিক্ষক
আগস্ট ২৪, ২০২৬

অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ

শক্তিগড়ে ল্যাংচা খেতে গেলে গুনতে হবে বেশি টাকা? চিনির আকাশছোঁয়া দামে চাপে ঐতিহ্যবাহী শিল্প
আগস্ট ২৪, ২০২৬

গঙ্গার চলন্ত লঞ্চ থেকে ‘মরণ ঝাঁপ’! হাবুডুবু খেয়ে অল্পের জন্য প্রাণে বাঁচল ২ জন
আগস্ট ২৪, ২০২৬

জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন

'পুলিশ তোলাবাজ, দুষ্কৃতীদের রক্ষা করছে!’ নারায়ণপুর থানায় বিধায়ক পীযূষ কানোরিয়ার বিক্ষোভ
আগস্ট ২৪, ২০২৬

দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
 

ঘুমন্ত ১১ দিনের শিশুকন্যা কোথায় গেল? ৩ ঘণ্টার তল্লাশির পর বাথরুমের বালতিতে উদ্ধার নিথর দেহ
আগস্ট ২৪, ২০২৬

পাবজি খেলতে গিয়ে প্রেম, তারপর বিয়ে! একাধিক যুবকের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগের মাঝেই স্বামীর রহস্যমৃত্যু, গ্রেফতার স্ত্রী
আগস্ট ২৪, ২০২৬

কীর্তনের আসরে হঠাৎ রণক্ষেত্র ! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে ঘিরে ইটবৃষ্টি , আসানসোলে বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ
আগস্ট ২৪, ২০২৬

হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের

চিনির দামে আগুন, নাজেহাল বেকারি ব্যবসা ! কর্মীর অভাবে বাড়ছে মফসসলের সঙ্কট
আগস্ট ২৪, ২০২৬

কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি

বন্ধুত্বের ফাঁদে ৬ স্কুলছাত্রী? ‘পুজোর নিমন্ত্রণ’-এর নামে চা বাগানে নিয়ে আটকে রাখার অভিযোগ, পাচারের সন্দেহে গ্রেফতার ২১-এর তরুণী
আগস্ট ২৪, ২০২৬

‘ফিরে আসতে চাই’ বলে স্বামীকে ডেকে বিষ খাওয়ানোর অভিযোগ! স্ত্রী ও কথিত প্রেমিক পলাতক
আগস্ট ২৪, ২০২৬

১৭ বছরের আকাশ আর ফিরবে না , কিন্তু তার অঙ্গে বাঁচবে একাধিক প্রাণ ! ছেলেকে হারিয়েও অঙ্গদানে নজির পরিবারের
আগস্ট ২৪, ২০২৬

সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের

একদিকে খাল, অন্যদিকে গভীর নালা! একই দিনে ২ ব্যক্তির দেহ উদ্ধার, নিশ্চিন্দা-বেলুড়ে তদন্তে পুলিশ
আগস্ট ২৪, ২০২৬

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের