নিজস্ব প্রতিনিধি , বীরভূম - নির্বাচনী সভা শেষ হতেই হঠাৎ আগুন সভামঞ্চে। শনিবার লাভপুরে তৃণমূলের সভা শেষে মঞ্চের একাংশে আগুন লাগার ঘটনায় সাময়িক আতঙ্ক ছড়ায় এলাকায়। সভায় উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে তিনি নিরাপদে রয়েছেন বলেই জানা গেছে।
শনিবার বীরভূম জেলার লাভপুরে একটি নির্বাচনী সভায় বক্তব্য রাখেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভা শেষে বক্তব্য শেষ করে তিনি মঞ্চ থেকে নেমে হেলিপ্যাডের দিকে রওনা দেন। ঠিক তার কিছুক্ষণ পরই সভামঞ্চের উপরের অংশ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। চোখের নিমেষে মঞ্চের ছাদের কাপড়ে আগুন ধরে যায়। ঘটনায় সভায় উপস্থিত মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়ায়।
ঘটনাস্থলে আগে থেকেই নিরাপত্তার জন্য উপস্থিত ছিল দমকল বাহিনী। দ্রুত দমকলকর্মীরা মঞ্চে উঠে আগুন নেভানোর কাজ শুরু করেন। পাশাপাশি পুলিশ ও প্রশাসনের তরফে সভাস্থল ফাঁকা করে সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়। কিছু সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ঠিক কী কারণে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে শর্ট সার্কিটের থেকে আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে।
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের
বাজারে তল্লাশি চালাতে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ
তালপুকুরের ঘটনায় টিটাগড় থানার পুলিশ তদন্ত শুরু করে
যোগ্য প্রাপকদের তালিকাভুক্তির দাবি, পুলিশি বাধার পর পাঁচ সদস্যের প্রতিনিধি দল
বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ
স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস
শৌচাগার চালানোর সরকারি অনুমোদন ও টেন্ডার নেই, তবু টাকা আদায়! সেই টাকা কার হাতে যাচ্ছে, উঠছে প্রশ্ন
দোকানে দোকানে ঘুরে দাম যাচাই পুলিশের আধিকারিকদের
চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন
কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’
দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
রাস্তার কাজ ঘিরে বচসা, পাল্টাপাল্টি কাটমানির অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের