নিজস্ব প্রতিনিধি , কলকাতা - কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে আইনি নোটিশ পাঠালেন রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি রাজীব কুমার। কয়লা ও গরু পাচারকাণ্ডে নাম জড়িয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগেই এই পদক্ষেপ। সাত দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা না চাইলে ফৌজদারি মামলা দায়েরের হুঁশিয়ারি দিয়েছেন প্রাক্তন ডিজি।
রাজীব কুমারের আইনজীবীর দাবি, শিলিগুড়ির মাটিগাড়া-নকশালবাড়ির সভা-সহ একাধিক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী রাজীব কুমারের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তোলেন। কয়লা ও গরুপাচার মামলায় নাম জড়িয়ে তার পেশাগত সুনামে আঘাত করা হয়েছে বলে দাবি নোটিশে উল্লেখ রয়েছে।
দুপাতার আইনি নোটিশে স্পষ্ট জানানো হয়েছে, ৭ দিনের মধ্যে লিখিতভাবে ক্ষমা চাইতে হবে সুকান্ত মজুমদারকে। তা না হলে আদালতে ফৌজদারি মানহানির মামলা দায়ের করা হবে। আইনজীবীর বক্তব্য, ওই মন্তব্যের ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হওয়ায় রাজীব কুমার মানসিক যন্ত্রণার শিকার হয়েছেন এবং তার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।
অন্যদিকে, পাল্টা আইনি পথে জবাব দেওয়ার ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও। রাজনৈতিক মহলে এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে নতুন তরজা। বিজেপি শিবিরের একাংশ এই নোটিশকে চাপ সৃষ্টির কৌশল’ বলেও ব্যাখ্যা করছে।
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
কিছু মাসের মধ্যে নামবে গঙ্গায় পরিবেশবান্ধব জলযান
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের