নিজস্ব প্রতিনিধি , নদীয়া - শান্তিপুর থানার নবলা গ্রাম পঞ্চায়েতের ফুলিয়া গৌরাঙ্গ পল্লী এলাকায় বোমাবাজি নিয়ে ছড়িয়েছে চাঞ্চল্য । অভিযোগ, এলাকার বাসিন্দা ও সক্রিয় বিজেপি কর্মী জীবন দাসের বাড়িতে রাতের অন্ধকারে পরপর বোমা ছোড়া হয়। বিস্ফোরণের শব্দে ঘুম ভেঙে যায় বাসিন্দাদের। ধোঁয়ায় ঢেকে যায় এলাকা এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা গ্রামে।
এলাকা বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরেই এলাকায় রাজনৈতিক অশান্তির পরিবেশ রয়েছে। ভোটের সময় থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে একাধিকবার। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক মতাদর্শের কারণে বহু মানুষকে নানা ধরনের হেনস্থার মুখোমুখি হতে হয়েছে। ক্ষমতার পরিবর্তনের পরও এলাকায় আতঙ্কের পরিবেশ রয়েছে বলে দাবি স্থানীয়দের।

অভিযোগ, সেই উত্তেজনার আবহের মধ্যেই এবার বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনা ঘটেছে। খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরণের নমুনা সংগ্রহ করে। কারা বা কেন এই ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। বর্তমানে এলাকায় নজরদারি বাড়িয়ে তদন্ত চালানো হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাত প্রায় ২ টো ১০ মিনিট নাগাদ বোমার শব্দে ঘুম ভেঙে যায় গোটা এলাকার। স্থানীয়দের একাংশের অভিযোগ, একটি প্রভাবশালী গোষ্ঠীর হুমকির জেরে এলাকায় আতঙ্কের পরিবেশ রয়েছে। জীবন দাসের পরিবারের দাবি, রাজনৈতিক পরিচয়ের কারণেই তাঁকে লক্ষ্যবস্তু করা হচ্ছিল। বোমাবাজির ঘটনার পর আতঙ্ক আরও বেড়েছে বলে দাবি স্থানীয়দের। অভিযুক্তদের শাস্তি ও এলাকায় শান্তি ফেরানোর দাবি জানিয়েছেন বাসিন্দারা।
বন দফতরের অভিযোগে গ্রেফতার অভিষেক ঘোষ
আয়ুষ্মান প্রকল্পে বিনামূল্যে সফল হেমি-আর্থ্রোপ্লাস্টি
অশালীন আচরণের অভিযোগে গ্রেফতার চালক
মায়াপুর-সহ বিভিন্ন জায়গায় ঘুরেও মেলেনি মেয়ের সন্ধান
সংসার সামলাতে ডেলিভারির কাজ করছেন সুপ্রীতি
বিহারের বাসিন্দা ২১ বছরের অভিষেকের দেহ উদ্ধার
১৩ থেকে ১৫ বছরের ৫ বন্ধুর হদিশ নেই
ইটভাটা-মাটি কাটা বন্ধ , কৃষি সহ নির্মাণকাজেও ভাটা
কি বার্তা দেন সেদিকেই নজর
সৌজন্যের এই ছবি ঘিরে শুরু হয়েছে বিতর্ক
কাজের টোপে ডেকে যুবতীর শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার
দেশজুড়ে সাইবার প্রতারণার জাল, বর্ধমানে পুলিশের হাতে ধৃত ৪! সামনে এল ২৮ অ্যাকাউন্ট
বিনা পরিশ্রমে সেই অর্থ গ্রহণ না করে গ্রামের উন্নয়নে নেমে পড়েছেন
স্বামী ও জাকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ
পেন্সিলে লেখা বার্তা ঘিরে বাড়ছে রহস্য
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের