নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান - কোরান নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে বিজেপি বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনায় ডাঙ্গাপাড়া এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। পাশাপাশি রাজনৈতিক মহলেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে , হরিণঘাটা বিধানসভার বিধায়ক অসীম সরকার মুসলিম সম্প্রদায়ের পবিত্র ধর্মগ্রন্থ কোরান সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন। এতে এলাকায় ক্ষোভ দেখা দেয়। এমন মন্তব্য সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষতিগ্রস্ত করতে পারে, এলাকায় অশান্তি সৃষ্টি হতে পারে বলে অভিযোগকারীরা জানিয়েছেন ।

এই পরিস্থিতিতে ডাঙ্গাপাড়া এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিরা শুক্রবার নাদনঘাট থানায় বিধায়কের বিরুদ্ধে অভিযোগ জমা দেন। পাশাপাশি তাঁকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও তোলেন। প্রয়োজনে অন্যান্য থানায় পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তাঁরা।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা জুনাইদ সাহেব জানান, 'আমরা চাই হিন্দু-মুসলিম সবাই ভাই-ভাই হয়ে শান্তিতে বসবাস করুক। তাই অভিযোগ জানাতে বাধ্য হয়েছি। পুলিশের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। এলাকাবাসী এখন প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রাখছে'।
দীর্ঘদিন পর হারানো ফোন ফিরে পেয়ে স্বস্তি, পুলিশের তৎপরতায় খুশি সাধারণ মানুষ
সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের