নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আন্তর্জাতিক বইমেলার আয়োজন নিয়ে এবার শুরু হল নতুন করে বিতর্ক। দীর্ঘদিন ধরে বইমেলার দায়িত্বে থাকা পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে এক নতুন প্রকাশক সংগঠন। তাদের দাবি, বইমেলার আয়োজনে আরও বেশি প্রকাশক সংগঠনের অংশগ্রহণ নিশ্চিত করা উচিত। এই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন জানাতে পারেন নতুন প্রকাশক সংগঠন।
নতুন সংগঠন ‘বঙ্গীয় গ্রন্থ শিল্প পরিষদের' প্রথম অনুষ্ঠান আগামী ২৯ জুন মহাজাতি সদনে অনুষ্ঠিত হবে। সেখানে প্রয়াত সাহিত্যিক বুদ্ধদেব গুহর জন্মদিন পালন করা হবে। অনুষ্ঠানে বিভিন্ন প্রকাশকের পাশাপাশি গিল্ডের সদস্যদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। আয়োজকদের বক্তব্য, বইমেলার আয়োজনে ১৩টি সংগঠনকে একসঙ্গে যুক্ত করা হলে আরও স্বচ্ছ পরিবেশ তৈরি হবে।
সংগঠনের সঙ্গে যুক্ত দেবজিৎ সরকার বলেন, দীর্ঘদিন একটি সংগঠন দায়িত্বে থাকলে ভালো কাজের পাশাপাশি অসন্তোষও তৈরি হতে পারে। সাহিত্যিক বিনায়ক বন্দ্যোপাধ্যায়েরও দাবি, প্রকাশনার সঙ্গে যুক্ত সকলকে সমান গুরুত্ব দেওয়া উচিত। তাঁর অভিযোগ, বইমেলার বিভিন্ন কর্মসূচিতে সব প্রকাশক সমান সুযোগ পান না।
অন্যদিকে, গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় এই দাবি খারিজ করেছেন। তিনি জানিয়েছেন, ১৯৭৬ সাল থেকে গিল্ডই সফলভাবে বইমেলার আয়োজন করে আসছে। তবে এক্ষেত্রে সভাপতি সুধাংশু দে এই বিতর্কে মন্তব্য করতে চাননি। তবে তিনি জানান, সাহিত্যিক বুদ্ধদেব গুহকে গিল্ডই লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মানে সম্মানিত করেছে।
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের