নিজস্ব প্রতিনিধি , গুজরাত - সকালে কলেজ যাওয়ার নাম করে বেরিয়েছিলেন দুই তরুণী। এরপর থেকেই নিখোঁজ। অবশেষে ২ তরুণীর দেহ মিলল মন্দিরের শৌচাগারে। এছাড়াও একাধিক সন্দেহজনক জিনিস উদ্ধার হয়েছে মৃতদেহের পাশ থেকে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃত্যুর আসল কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর , ঘটনাটি গুজরাতের সুরাটের।মৃত দুই তরুণী কলেজ পড়ুয়া। শুক্রবার সকালে তাঁরা কলেজে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে যান। কিন্তু তারপর দুপুরের পরও তাঁরা বাড়ি ফেরেননি। বাড়ির সদস্যরা অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান পাননি। মোবাইলে ফোন করলেও তাঁদের ফোনে পাওয়া যায়নি। প্রথমে ফোন বেজে ওঠে ঠিকই কিন্তু পরে পাওয়া যায়নি। সুইচ অফ বলছিল বারংবার।
এরপর আর দেরি না করে পুলিশে নিখোঁজ ডায়েরি করে তরুণীদের পরিবার। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ তরুণীদের মোবাইল লোকেশন ট্র্যাক করে। দেখা যায় শেষবার তাঁদের ফোন অন ছিল স্বামীনারায়ণ মন্দির চত্বরে। এরপর সেখানে গিয়ে পুলিশ দেখতে পায় , তাঁদের স্কুটি পড়ে মন্দিরের বাইরে। এরপর মন্দিরের সিসিটিভি ফুটেজে দেখা যায় , দুই তরুণীকে একসঙ্গে বাথরুমে ঢুকছেন।তারপর নির্দিষ্ট শৌচাগারেই যেতেই উদ্ধার হয় দুই তরুণীর দেহ। তাঁদের মৃতদেহের পাশ থেকে একটি সিরিঞ্জ ও তিন বোতল বিষাক্ত ওষুধের বোতল উদ্ধার করা হয়েছে।
এরপর তরুণীদের মোবাইল ঘেঁটে রহস্য উদঘাটন করার চেষ্টা চালানো হয়। যেখানে দেখা যায় , তারা একাধিক জায়গায় সার্চ করছিলেন কিভাবে আত্মহত্যা করা যায়। প্রাথমিক অনুমান , তারা আত্মহত্যাই করেছেন। তবে একাধিক প্রশ্ন থেকেই যাচ্ছে পুলিশের মনে। দেহ দুটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ওষুধের বোতল ও ফোন ফরেনসিককে পাঠানো হয়েছে। মামলা দায়ের করে তদন্তে নেমেছে তারা। মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে সত্যিটা জানানো হয়েছে। খবর পেতেই শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।
হিরোশিমা বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে দুর্ঘটনা, হাসপাতালে মৃত্যু ২৪ বছরের ছাত্রের
অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ
৭.৮ শতাংশ জিডিপি বৃদ্ধিতে উচ্ছ্বাস, দেশবাসীকে স্বদেশি পণ্য ব্যবহারের বার্তা প্রধানমন্ত্রীর
বাস থামল কাশ্মীরে গেটের কাছে, ২৪ ঘণ্টার মধ্যেই ধরা পড়ল অভিযুক্তরা
১.৪৫ কোটি ভোটারের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশের নাম নেই নতুন তালিকায়
শনিবারের কর্মসূচি ঘিরে মামলা, আপাতত কোনও নিষেধাজ্ঞা নয়
নিট আন্দোলন থেকে ককরোচের পথচলা, নেতৃত্বের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও মুখ খুললেন সমাজকর্মী
সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য, মহিলা কর্মীকে আটক করে তদন্তে পুলিশ
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের