নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তৃণমূলের সমস্ত সাংগঠনিক পদ থেকে ইস্তফার কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্য রাজনীতিতে নতুন জল্পনা। বিধানসভায় গিয়ে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে বিদ্রোহী তৃণমূল শিবিরের নেতাদের সঙ্গে বৈঠক করলেন চন্দ্রিমা ভট্টাচার্য। তার এই পদক্ষেপে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। এবার প্রশ্ন উঠছে চন্দ্রিমা ভট্টাচার্য নতুন সমীকরণের পথে হাঁটছেন কিনা।
শনিবার সকালে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে তৃণমূলের রাজ্য সভাপতি-সহ দলের সমস্ত সাংগঠনিক পদ থেকে ইস্তফা দেন চন্দ্রিমা ভট্টাচার্য। তার অভিযোগ, মেট্রোপলিটনের দলীয় কার্যালয়কে ঘিরে বিতর্কের জেরে তার আনুগত্য নিয়েই প্রশ্ন তোলা হয়েছে। সেই অভিমান থেকেই তিনি শুধু সাংগঠনিক দায়িত্বই নয়, দলের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সিগনেটরি হিসেবেও নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন।
ইস্তফার কিছুক্ষণের মধ্যেই তিনি বিধানসভায় পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান বিদ্রোহী তৃণমূল শিবিরের একাধিক বিধায়ক। পরে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কক্ষে গিয়ে তাদের সঙ্গে বৈঠকে বসেন চন্দ্রিমা। বৈঠকে বিদ্রোহী শিবিরের একাধিক বিধায়ক উপস্থিত ছিলেন বলে জানা গেছে। বৈঠক শেষে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, 'কালের যাত্রায় সবাইকেই পা মেলাতে হয়।' যদিও তিনি স্পষ্টভাবে বিদ্রোহী শিবিরে যোগ দেওয়ার কথা স্বীকার করেননি।
শনিবার থেকে রবিবার পর্যন্ত চলবে শিয়ালদহ ডিভিশনের কাজ
ছাত্র নির্বাচন নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
যাদবপুর থেকে বামেদের কড়া বার্তা শুভেন্দুর
আগামী ২৪ সেপ্টেম্বর মামলাটির পরবর্তী শুনানি
কিশোরদের সোশাল মিডিয়া ব্যবহারে সময়সীমা, রাতভর ফেসবুক-ইনস্টায় জারি থাকবে নিষেধাজ্ঞা
মঞ্চ থেকে বিজেপিকে একের পর এক তোপ মমতার
দলবদলুদের কড়া বার্তা অভিষেকের
মণ্ডপের পবিত্রতা বজায় রাখতে আমিষ বিক্রি বন্ধের দাবি
আগামী দিনে বাড়বে আরও ৫০০ টাকা
নতুন LHB কোচে চলবে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ এই ট্রেন
পরে পরিস্থিতি স্বাভাবিক করেন মমতা বন্দ্যোপাধ্যায়
একাধিক দাবিতে পরিবহণ কর্মীদের বড় কর্মসূচি
খোল হাতে ভবানীপুরের পথে শুভেন্দু
রাখির মঞ্চে যাদবপুর নিয়ে সরব শুভেন্দু
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের