নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দীর্ঘ এক দশক পরে জয়েন্ট এন্ট্রাস বোর্ডের হাত থেকে স্নাতকস্তরে ভর্তির দায়িত্ব নিজেদের হাতে নিল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। এবার প্রবেশাধিকার প্রেসিডেন্সির কাছেই। প্রেসিডেন্সির মোট ১৯ টি বিভাগের মধ্যে ১৪ টি বিভাগ জানিয়েছে , তারা স্নাতকোত্তর ভর্তির প্রক্রিয়া নিজেরাই পরিচালনা করতে চান।
২০১৫ সাল থেকে বিশ্ববিদ্যালয় প্রবেশিকার দায়িত্বে ছিল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। বুধবার বিকেলে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে স্নাতক অ্যাডমিশন কমিটির বৈঠকে ক্ষমতা হস্তান্তরের প্রস্তাব দেওয়া হয়। লিখিত প্রস্তাব বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ও উপাচার্যের কাছে পাঠানো হয়েছে।
দীর্ঘদিনের ক্ষোভের পরেই এই বদল আসতে চলেছে। গত জুলাই মাসে উপাচার্য নির্মাল্যনারায়ণ চক্রবর্তীকে লেখা চিঠিতে প্রেসিডেন্সির শিক্ষক–শিক্ষিকারা জানিয়েছিলেন, প্রশ্নপত্র তৈরির প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা যুক্ত থাকলে পরীক্ষার মান ও প্রাতিষ্ঠানিক বিশেষত্ব বজায় থাকে। তবে বোর্ড একতরফা প্রশ্নপত্র তৈরি করায় সিলেবাস ও পড়াশুনার মানের সঙ্গে মিল পাওয়া বেজায় কঠিন।
শিক্ষক-শিক্ষিকাদের অভিযোগ, সাম্প্রতিককালে বোর্ডের কার্যকলাপে এক ধরনের দক্ষতার অভাব দেখা গেছে।।শিক্ষার গুণমান বজায় রাখতেও অবশেষে এই দায়ভার নিতে চাইছে প্রেসিডেন্সি। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবজ্যোতি কোণার বলেন, "বেশিরভাগ বিভাগই ভর্তি প্রক্রিয়া পরিচালনা করতে সহমত হয়েছে। প্রস্তাব বিবেচনা করবেন গভর্নিং বডির সদস্যের। পরবর্তী পদক্ষেপও সেখানেই ঠিক করা হবে।"
স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামো নিয়ে উঠছে প্রশ্ন
শ্রমিকদের কোনো হিসাবই ছিল না গুদাম কতৃপক্ষের কাছে
৩১শে জুলাই থেকে ২রা অগাস্ট পর্যন্ত চলবে এই কর্মসূচি
একইসঙ্গে অভিযুক্ত বিজেপি কর্মীকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে
আবহাওয়ার জন্য ব্যাহত হয় উদ্ধারকাজ
একমাত্র উপার্জনকারীকে হারিয়ে দিশেহারা পরিবার
নির্মাণ কাজ খতিয়ে দেখার জন্য বিশেষ কমিটি গঠন করা হয়েছে
মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি
ফিরহাদ সহ একাধিক আধিকারিকের সই বিস্ফোরক দাবি শুভেন্দুর
তারাতলা কাণ্ডে এখনও পর্যন্ত ২৯ জনকে উদ্ধার করা হয়েছে
মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর
বৃহস্পতিবার সকাল পর্যন্ত চলছে উদ্ধার কাজ
নকশার ত্রুটি না নিম্নমানের সামগ্রী? ধসের কারণ জানতে শুরু তদন্ত
অনুমতি ছাড়াই যুবভারতীর মাঠে প্রবেশের অভিযোগ, ১৫ দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমার নির্দেশ
লোহার বিম সরাতে হাইড্রোলিক ক্রেন, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা শ্রমিকদের খোঁজে ড্রোন
ভারতের বিরুদ্ধে জলকে ‘জাতীয় নিরাপত্তার প্রশ্ন’ বলে দাবি ইসলামাবাদের
চাকরিপদে ৩৩% আসন মহিলাদের জন্য সংরক্ষিত করা হবে
১লা অক্টোবর থেকে বাড়তি ডিএ পেতে চলেছে সরকারি কর্মীরা
১২ বছরের মামার কীর্তিতে স্তম্ভিত পুলিশ
শহরের গুরুত্বপূর্ণ রাস্তার নাম বদল