নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যে ফের বাড়ছে নিপা ভাইরাসের আতঙ্ক। বারাসাতে নিপা আক্রান্তদের সঙ্গে সংস্পর্শে আসার জেরে আরও ২ জন অসুস্থ হওয়ায় উদ্বেগ আরও বেড়েছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে ওই দুজনকেই তড়িঘড়ি বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংক্রমণের শঙ্কায় স্বাস্থ্য দফতর সর্বোচ্চ সতর্কতায় রয়েছে।
সদ্য অসুস্থ হয়ে পড়া দুই ব্যক্তি বারাসাতে নিপা আক্রান্ত নার্সদের ঘনিষ্ঠ সংস্পর্শে এসেছিলেন। সেই কারণেই তাদের শরীরে নিপা সংক্রমণের আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই তাদের আলাদা করে আইসোলেশনে রেখে চিকিৎসা শুরু হয়েছে। উৎকণ্ঠার মধ্যেও কিছুটা স্বস্তির খবর মিলেছে। নিপা আক্রান্তদের নিবিড় সংস্পর্শে থাকা আরও পাঁচজন স্বাস্থ্যকর্মীর পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। তবে ঝুঁকি এড়াতে নজরদারি জারি রয়েছে। সব মিলিয়ে ৪৫ জনের নমুনা কল্যাণী এইমস-এ পাঠিয়েছেন নদীয়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক।
এদিকে নিপা আক্রান্ত দুই নার্সের শারীরিক অবস্থা এখনও অত্যন্ত সঙ্কটজনক। একজন গভীর কোমায় রয়েছেন, অন্যজন ভেন্টিলেশনে চিকিৎসাধীন। চিকিৎসকদের অনুমান, নদীয়ার কালীগঞ্জে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়ার সময়ই প্রথম নার্স আক্রান্ত হন। পরে তার সঙ্গে বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে টানা দুদিন নাইট ডিউটি করার সময় দ্বিতীয় নার্স সংক্রমিত হন বলে সন্দেহ করা হচ্ছে। পরিস্থিতি খতিয়ে দেখতে এবং সংক্রমণের উৎস চিহ্নিত করতে বুধবারই কালীগঞ্জে যাচ্ছে রাজ্য স্বাস্থ্য দফতরের বিশেষ টিম।
১লা আগস্ট থেকে কার্যকর হয়েছে
যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ মেট্রো চলাচল
নিউ মার্কেটের আগুনে পুরসভার ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন
পুজোর আগে চিনির জোগানে চাপ, অনলাইন-অফলাইন বাজারে নির্দিষ্ট পরিমাণের বেশি কেনায় নিষেধাজ্ঞা
যাদবপুরের অশান্তির তদন্তে প্রথম বৈঠকে কমিশন
অভিষেকের অফিসে পুলিশ-পুরকর্মীদের ঘিরে উত্তেজনা
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও ঘিরে তৈরি হয় বিভ্রান্তি
পুজোর পর মামলার পরবর্তী শুনানি হবে
তল্লাশি চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয়
ডেলিভারি বা ভর্তুকি নিয়ে তৈরি হতে পারে জটিলতা
পরিযায়ী শ্রমিক পরিবারকে দেওয়া হবে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড
নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে
কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার
L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত
যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের