নিজস্ব প্রতিনিধি, কলকাতা - বুধবার মকর সংক্রান্তি। রাত পোহালেই মাঘ মাস। বাংলা মাসের প্রথম দিন থেকেই হাড় কাঁপানো শীত পড়বে বঙ্গে। শীতের আমেজ অনুভূত হবে সরস্বতী পুজোয়। আপাতত বৃষ্টি হওয়ার কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। তবে কুয়াশার দাপট থাকবে দুই বঙ্গেই।
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা ১২ থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। বুধবার বিকেলর পর থেকে দাপট থাকবে উত্তুরে হাওয়ার। এর জেরে রাতের পর আরও কমতে পারে পারদ। আগামী ১৫ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত জাঁকিয়ে ঠান্ডা থাকবে বঙ্গে। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে বাংলাকে টাটা বাই বাই জানাবে শীত।
বৃহস্পতিবার ও শুক্রবার সকালের দিকে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায়। কিছু কিছু এলাকায় বেলা পর্যন্ত কুয়াশা দেখা যাবে। ঘন কুয়াশার জেরে কমতে পারে দৃশ্যমানতা। দার্জিলিং সহ পার্বত্য এলাকায় তাপমাত্রা থাকবে ২-৪ ডিগ্রি পর্যন্ত। উত্তরবঙ্গের বাকি জেলায় তাপমাত্রা ৮ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে। আগামী ২ দিন ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে।
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের