নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্য রাজনীতিতে ফের তীব্র বাকযুদ্ধ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানো মানহানির আইনি নোটিশের কোনও উত্তর না মেলায় এবার সরাসরি সামাজিক মাধ্যমে ক্ষোভ উগরে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই ইস্যুতে আইনি লড়াই আরও তীব্র করার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা।
সমাজ মাধ্যমে পোস্ট করে শুভেন্দু অধিকারী দাবি করেছেন, মুখ্যমন্ত্রীকে পাঠানো মানহানির আইনি নোটিশের জবাব দেওয়ার জন্য নির্ধারিত সময়সীমা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। অথচ সেই সময়ের মধ্যে কোনও উত্তর পাওয়া যায়নি। শুভেন্দুর বক্তব্য, এই নীরবতাই প্রমাণ করে মুখ্যমন্ত্রী চরম অস্বস্তি ও দিশেহারা অবস্থায় রয়েছেন। তিনি আরও অভিযোগ করেন, কয়লা কেলেঙ্কারিতে তার জড়িত থাকার বিষয়ে মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছিলেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন।
শুভেন্দুর মতে, নিজের আচরণের মাধ্যমেই মুখ্যমন্ত্রী প্রমাণ করেছেন যে এই অভিযোগ তার কল্পনাপ্রসূত এবং বিকৃত মানসিকতার প্রতিফলন ছাড়া আর কিছুই নয়। এই প্রসঙ্গে আইনি পদক্ষেপেরও স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক। পোস্টে তিনি লেখেন, 'আইনি পরিণতি ভোগ করার জন্য প্রস্তুত থাকুন। আদালতেই এর নিষ্পত্তি হবে।'
প্রসঙ্গত , ঘটনার সূত্রপাত IPAC-এর কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে ইডির তল্লাশি অভিযান ঘিরে। কয়লা কেলেঙ্কারি মামলায় এই অভিযান বলেই দাবি ইডির। যদিও মুখ্যমন্ত্রীর অভিযোগ, তার দলের তথ্য চুরি করার জন্য এই ফন্দি করেছিল কেন্দ্রীয় সরকার। আর এই নিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন, কয়লা চুরি কাণ্ডে দায়ী স্বরাষ্ট্রমন্ত্রী। আর এই ইস্যুতে বিরোধী দলনেতাকেও তিনি নিশানা করেন। এরপরেই শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে মানহানির নোটিশ পাঠানো হয় মুখ্যমন্ত্রীকে।
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের