নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যে ফের আতঙ্ক ছড়াল নিপা ভাইরাস। পূর্ব বর্ধমানের কাটোয়ার এক নার্সের শরীরে নিপা ভাইরাসের উপস্থিতি মিলেছে পরীক্ষার রিপোর্টে। আক্রান্ত নার্সের অবস্থা আশঙ্কাজনক, তিনি বর্তমানে কোমায় রয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় তৎপর স্বাস্থ্য দফতর, শুরু হয়েছে ব্যাপক সংক্রমণ-অনুসন্ধান ও নজরদারি।
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে, কাটোয়ার নিপা আক্রান্ত নার্সকে বারাসাতের নারায়না হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই হাসপাতালে আরও এক নার্সকে ভর্তি করা হয়েছে, যিনি নিপা সংক্রমণে আক্রান্ত বলে সন্দেহভাজন। পূর্ব মেদিনীপুরের এক নার্সের শরীরেও নিপা ভাইরাসের উপসর্গ দেখা দেওয়ায় তার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আক্রান্ত দুই নার্সের সংস্পর্শে আসা প্রায় ৫০ জনের নমুনা ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছে। তাদের প্রত্যেককেই আপাতত আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
কাটোয়ায় আক্রান্ত নার্স কার কার সংস্পর্শে এসেছিলেন, তা খতিয়ে দেখতে বিশেষ টিম গঠন করেছে স্বাস্থ্য দফতর। সংস্পর্শে আসা ব্যক্তিদের বিস্তারিত তালিকা তৈরি করা হচ্ছে এবং তালিকাভুক্ত প্রত্যেকের শারীরিক অবস্থার উপর নজর রাখছেন পূর্ব বর্ধমানের মুখ্য স্বাস্থ্য আধিকারিক। ইতিমধ্যেই কাটোয়া মহকুমা হাসপাতালের চারজনকে চিহ্নিত করা হয়েছে, যাদের ২৪ তারিখ পর্যন্ত হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
দুই নার্সই জ্বর নিয়ে বিভিন্ন পরীক্ষায় অংশ নিয়েছিলেন বলে জানা গেছে। কাটোয়ার নার্স গুসকরায় নার্সিংয়ের একটি পরীক্ষায় বসেন, অন্য নার্স নিউটাউনে টিসিএস সেন্টারে একটি পরীক্ষায় অংশ নেন। তারা হৃদয়পুরে একটি পেইং গেস্টে থাকতেন। ওই পিজিতে থাকা তাদের আরও তিনজন রুমমেটও নার্স, যদিও তাদের শরীরে এখনও কোনও উপসর্গ নেই। তবুও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদের ডিউটিতে যোগ দিতে নিষেধ করা হয়েছে। দুই নার্সের পরিবারের সদস্যদেরও আপাতত আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে নিপা ভাইরাস সংক্রমণ নিয়ে নবান্নে আজই বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে বৈঠক করছে রাজ্য সরকার।
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের