নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজনীতির চেনা ছক ভেঙে এক সৌজন্যমূলক সাক্ষাতে টলিউডের বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়িতে হাজির হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেলে ভবানীপুরে এই সাক্ষাৎ ঘিরে তৈরি হয় বিশেষ তাৎপর্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৫ বছরের উন্নয়নের খতিয়ান ‘উন্নয়নের পাঁচালি’ অভিনেতার হাতে তুলে দেন অভিষেক।
বুধবার বিকেলে ভবানীপুরে রঞ্জিত মল্লিকের বাড়িতে পৌঁছান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে ছিলেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। বাড়ির বাইরে সস্ত্রীক রঞ্জিত মল্লিক তাকে আন্তরিকভাবে স্বাগত জানান। প্রবীণ অভিনেতার পা ছুঁয়ে প্রণাম করে ভিতরে প্রবেশ করেন অভিষেক। সেখানে তিনি রঞ্জিত মল্লিকের হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৫ বছরের কাজের দলিল ‘উন্নয়নের পাঁচালি’ স্মারক।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক স্পষ্ট করে জানান, এই বৈঠকে কোনও রাজনৈতিক আলোচনা হয়নি। তার কথায়, কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও রাজ্যে গত ১৫ বছরে যে উন্নয়ন হয়েছে, সেই বিষয়েই বিস্তারিত আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রীর ১৫ বছরের উন্নয়নের খতিয়ান রঞ্জিত বাবুর হাতে তুলে দেওয়া হয়েছে। অভিষেক আরও বলেন, রঞ্জিত মল্লিকের মতো একজন অভিনেতার নাম বাংলা সিনেমার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এমন একজন বিশিষ্ট ব্যক্তিত্বের হাতে রাজ্যের উন্নয়নের দলিল তুলে দিতে পেরে তিনি গর্বিত।
কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে অভিষেক জানান, কেন্দ্রের কাছে প্রায় ২ লক্ষ কোটি টাকা পাওনা থাকলেও তা আটকে রাখা হয়েছে। তবুও রাজ্যের আর্থিক সংকটের মধ্যেও মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তা, জল, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প সব ক্ষেত্রে উন্নয়ন করেছেন। সেই উন্নয়নযজ্ঞের কথাই রঞ্জিত মল্লিকের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান তিনি। ছোটবেলা থেকেই রঞ্জিত মল্লিকের পরিবারের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে বলেও উল্লেখ করেন অভিষেক।
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের