নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আইপ্যাক কাণ্ড ঘিরে রাজ্য রাজনীতিতে যখন তীব্র চাপানউতোর চলছে, ঠিক সেই আবহেই আবার সক্রিয় হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কয়লা পাচার মামলায় তদন্তের গতি বাড়িয়ে দিল কেন্দ্রীয় সংস্থা। দিল্লির মামলার পাশাপাশি এবার কলকাতার কয়লা পাচার সংক্রান্ত তদন্তেও তৎপর হয়ে উঠেছে ED।
সম্প্রতি কয়লা পাচার কাণ্ডে আইপ্যাকের কর্ণধার সঞ্জীব জৈনের বাড়ি সহ সংস্থার অফিসে অভিযান চালায় ইডি। আর এই অভিযানকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে যায় বঙ্গ রাজনীতিতে। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই কলকাতার কয়লা পাচার মামলায় জড়িত থাকার সন্দেহে দুই কয়লা ব্যবসায়ী নরেন্দ্র খরকা ও নীরোদ মণ্ডলকে তলব করেছে ED। চলতি সপ্তাহের মধ্যেই তাদের দিল্লি কিংবা কলকাতার ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। পাশাপাশি, আরও এক কয়লা ব্যবসায়ী কৃষ্ণমুরারী কয়ালকেও তলব পাঠানো হয়েছে।
তদন্তকারীদের দাবি, কয়লা পাচারের আর্থিক লেনদেন, হাওলা যোগসূত্র ও বেআইনি সম্পদের হদিশ পেতেই এই তলব। দিল্লিতে চলা তদন্তের সূত্র ধরেই কলকাতার মামলায় নতুন করে নথি খতিয়ে দেখা হচ্ছে। আইপ্যাক কাণ্ডে যখন প্রশাসনিক ও রাজনৈতিক মহলে উত্তেজনা চরমে, তখন ED-র এই তৎপরতা রাজ্য রাজনীতিতে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের