নিজস্ব প্রতিনিধি , কলকাতা - SIR প্রক্রিয়া ঘিরে ক্রমবর্ধমান বিতর্কে এবার আরও তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে সাংবাদিক বৈঠক থেকে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে একের পর এক প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী। তার অভিযোগ, SIR প্রক্রিয়ার আড়ালে বাংলার বৈধ ভোটারদের ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে।
মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, SIR এর শুনানিতে প্রতিদিন সাধারণ মানুষ হেনস্থার শিকার হচ্ছেন। রাজ্যজুড়ে লক্ষ লক্ষ মানুষকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড় করিয়ে রাখা হচ্ছে, আতঙ্কে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে, এমনকি মৃত্যুর অভিযোগও সামনে আসছে। বৈধ ভোটার বাদ দিতে নির্বাচন কমিশন ব্ল্যাক ম্যাজিক করছে। সেই অভিযোগও তুললেন মমতা।
খসড়া ভোটার তালিকা থেকে ৫৪ লক্ষ মানুষের নাম বাদ যাওয়াকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, '৫৪ লক্ষ মানুষের নাম কোথা থেকে বাদ গেল? নাম বাদ যাওয়ার তালিকায় কারা রয়েছেন?' মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ' বেছে বেছে জেনুইন ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। যে ৫৪ লক্ষের নাম বাদ দেওয়া হয়েছে, বলা হচ্ছে ইআরও করেছে। অথচ ইআরও-রাই জানেন না। যাদের নাম প্রথম পর্যায়ে বাদ দেওয়া হয়েছে, তাদের ফর্ম ৬ ও ৭ ফিল আপ করার অধিকার থাকলেও তাদের নামের ডেটা কাউকে দেওয়া হয়নি।'
নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে SIR শুনানিতে তলব করার প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রীর তীব্র কটাক্ষ, 'রবীন্দ্রনাথ ঠাকুর থাকলে তাকেও হয়তো নোটিশ পাঠাত।' তার অভিযোগ, SIR প্রক্রিয়ায় নির্বাচন কমিশন ও বিজেপির যোগসাজস স্পষ্ট। তিনি বলেন, 'বাংলার বিষয়ে সব সরকারি সার্টিফিকেট বাতিল করে দেওয়া হচ্ছে। কার নির্দেশে? বিহারে তো হয়নি।' কেন্দ্রীয় সরকারকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, ' দুর্যোধন-দুঃশাসন এভাবে বাংলা জয় হবে না। ক্ষমতা থাকলে লড়াই কর। বাংলাকে তোমরা লুঠ করছ। বলছ ঝুট। যেখানে যেখানে আনঅথরাইজড পেপার আর বাল্কে পেপার পাবেন সেখানে সেখানে FIR করবে।'
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের