নিজস্ব প্রতিনিধি , কলকাতা - কসবা আইন কলেজের বহুচর্চিত গণধর্ষণ কাণ্ডে তদন্তের গুরুত্বপূর্ণ পর্বে পৌঁছল প্রশাসন। বুধবার আলিপুর আদালতে এই মামলায় চার্জগঠন করল পুলিশ। মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র সহ চার জনের বিরুদ্ধে একাধিক গুরুতর ধারায় চার্জ গঠন করেছে পুলিশ। আর এতে এই ঘটনায় বিচার প্রক্রিয়া কিছুটা হলেও অগ্রগতি পেল বলে মনে করছে একাংশ।
আলিপুর আদালতে এদিন অভিযুক্ত মনোজিৎ মিশ্র, জায়েব আহমেদ, প্রমিত মুখোপাধ্যায় এবং কসবা আইন কলেজের নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে চার্জগঠন করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে গণধর্ষণ, বেআইনিভাবে আটকে রেখে প্রাণে মেরে ফেলার হুমকি, মোবাইল ফোনে ভিডিও রেকর্ড করে ব্ল্যাকমেল করার মতো একাধিক অভিযোগে মামলা রুজু করা হয়েছে।
এই মামলায় মোট সাক্ষীর সংখ্যা ৮৩ জন। আগামী ২৭ জানুয়ারি থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হবে বলে জানা গেছে। ঘটনার ৫৮ দিনের মাথায় পুলিশ চার্জশিট পেশ করে। সেই চার্জশিটে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, গার্ডরুমের ভিতরে নির্যাতিত ছাত্রীকে বিবস্ত্র হতে বাধ্য করে মনোজিৎ মিশ্র এবং সেই দৃশ্য মোবাইল ফোনে রেকর্ড করা হয়। ওই ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ছাত্রীকে ব্ল্যাকমেল করা হয় বলে অভিযোগ।
পুলিশের চার্জশিটে আরও বলা হয়েছে, গার্ডরুমের এক্সহস্ট ফ্যানের ফাঁক দিয়ে জায়েব ও প্রমিত গোটা ঘটনার ভিডিও রেকর্ড করে। সেই ভিডিও অভিযুক্তরা নিজেদের পরিচিত কয়েকজনকে পাঠিয়েছিল বলেও তদন্তে উঠে এসেছে। উদ্ধার হওয়া ভিডিওগুলির ফরেনসিক রিপোর্ট আগেই পুলিশের হাতে আসে। সেই সব তথ্যপ্রমাণ খতিয়ে দেখেই চার্জগঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলায় চালু ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’
পিএসসির মাধ্যমে নিয়োগের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন অনুব্রত মন্ডল
বিজেপির বিরুদ্ধে লড়তে ঐক্যের ডাক মমতার
২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে বিরোধীদের তীব্র আক্রমণ করেন অভিষেক
শহীদ দিবসের মঞ্চে দেখা গেল রাজীব কুমারকে
কমিশনের রিপোর্ট নিয়ে মমতাকে তোপ ঋতব্রত - কংগ্রেসের
শহীদ দিবসের মঞ্চে ফের একবার প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন মদন মিত্র
আগামী ১৪ আগস্ট মহুয়া মৈত্রকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ
সরকারি বাসে এবার চাইলে মহিলারা ভাড়া দিতে পারবেন
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠায় জবাব তলব হাইকোর্টের
কসাইখানার লাইসেন্স সমস্যায় মোষের মাংস সরবরাহ বন্ধ
রাজ্যজুড়ে ৮ জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি
কোন শিবিরে যোগ দেবেন তা নিয়ে বিভ্রান্ত কর্মী সমর্থকেরা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের