নিজস্ব প্রতিনিধি, তেহরান - চরম অর্থনৈতিক সংকট ও দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর থেকে বিদ্রোহের আগুনে জ্বলছে ইরান। আয়াতোল্লা আলি খামেনেই সরকারের পতনের দাবি ইরানবাসীর। বুধবার ইরানে থাকা ভারতীয় নাগরিকদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করেছে ইরানের ভারতীয় দূতাবাস। দ্রুত ইরান ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে ভারতীয় নাগরিকদের। পাশাপাশি সতর্কবার্তাও দেওয়া হয়েছে।
ইরানের ভারতীয় দূতাবাসের তরফ থেকে জারি করা বিশেষ নির্দেশিকায় বলা হয়েছে, “বর্তমানে ইরানে থাকা সকল ভারতীয় নাগরিকদের অনুরোধ করা হচ্ছে তাঁরা যেন নিজেদের পাসপোর্ট, পরিচয়পত্র এবং অভিবাসন সংক্রান্ত যাবতীয় নথিপত্র নিজেদের হাতের কাছে তৈরি রাখুন। যে কোনও সমস্যায় তেহরানের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগযোগ করতে বলা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে সতর্ক থাকতে হবে ভারতীয়দের।“
নির্দেশিকায় আরও বলা হয়েছে, “ইরানের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই ভারতীয় নাগরিকদের বলা হচ্ছে, যেভাবে সম্ভব দ্রুত ইরান ছাড়ুন। পড়ুয়া, তীর্থযাত্রী, ব্যবসায়ী, পর্যটক-যে কারণেই ইরানে গিয়ে থাকুন না কেন তাঁরা ইরান ছাড়ুন। বর্তমানে বিমান পরিষেবা চালু রয়েছে। তাই সে সব বিমানে চেপেই যেভাবে হোক ইরান থেকে অন্যত্র চলে যেতে নির্দেশ দেওয়া হচ্ছে ভারতীয়দের।“
হেল্পলাইন নম্বর এবং ইমেল দেওয়া হয়েছে ইরানের ভারতীয় দূতাবাসের তরফে। উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা এবং বিচ্ছিন্ন করে দেওয়া হয় টেলিফোন লাইনের সংযোগ। তেহরান, মাশহাদ সহ মোট ৪০ টি শহরে প্রতিবাদে পথে নেমেছে সে দেশের অগণিত মানুষ। গ্রেফতার করা হয়েছে কমপক্ষে ২৫০০ জনকে। এর মধ্যে ৬ জন ভারতীয় রয়েছেন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২০০০ জনের।
তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের