নিজস্ব প্রতিনিধি , কলকাতা - SIR শুনানিতে মোহনবাগানের প্রাক্তন সভাপতি ও প্রাক্তন সাংসদ টুটু বোসকে তলব ঘিরে তীব্র বিতর্কের মধ্যেই সাফাই দিল নির্বাচন কমিশন। প্রবল সমালোচনার মুখে কমিশন জানাল, অসুস্থ টুটু বোস চাইলে বাড়িতেই তার শুনানি হতে পারে। তবে তার পরিবারের বাকি সদস্যদের নির্ধারিত দিনেই সশরীরে হাজিরা দিতে হবে বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলে।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় একের পর এক বিশিষ্ট ব্যক্তিত্বকে তলব করা নিয়ে রাজ্যজুড়ে বিতর্ক চলছে। নোবেলজয়ী অমর্ত্য সেন, কবি জয় গোস্বামী, ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামির পর এবার নোটিস পৌঁছেছে বাংলার ফুটবল জগতের প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব টুটু বোসের বাড়িতেও। সোমবার রাতে কমিশনের নোটিশে জানানো হয়, আগামী ১৯ জানুয়ারি বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলে হাজিরা দিতে হবে টুটু বোস ও তার পরিবারের সদস্যদের।
এই তালিকায় রয়েছেন প্রাক্তন সাংসদ ও মোহনবাগানের বর্তমান সচিব সৃঞ্জয় বোসও। ৯১ বছর বয়সি টুটু বোস গুরুতর অসুস্থ এবং হুইলচেয়ার ছাড়া চলাচল করতে অক্ষম এই পরিস্থিতিতে তাকে শুনানিতে ডাকার ঘটনায় সোশাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় ওঠে। সমালোচনার মুখে নির্বাচন কমিশন এক্স হ্যান্ডেলে সাফাই দিয়ে জানায়, এনুমারেশন ফর্মে ‘লিঙ্কেজ কলাম’ ফাঁকা থাকায় টুটু বোসের পরিবারকে তলব করা হয়েছে।
পাশাপাশি কমিশনের বক্তব্য, 'শ্রী স্বপনসাধন বোস অসুস্থ। তিনি চাইলে নিয়ম মেনে তার বাড়িতেই শুনানি করা যেতে পারে।' তবে তার পরিবারের অন্য সদস্যদের ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য নয়। নির্বাচন কমিশনের এই ব্যাখ্যা বিতর্ক কিছুটা প্রশমিত করলেও পুরোপুরি প্রশ্নের অবসান ঘটেনি। বিরোধীদের একাংশের মতে, প্রবল চাপ ও সমালোচনার জেরেই কমিশন এমন সাফাই দিতে বাধ্য হয়েছে।
পার্ক স্ট্রিটের ফুটপাথবাসী পরিবারকে দ্রুত বাসস্থানের ব্যবস্থা করার নির্দেশ পুরসভাকে
বিদ্রোহী সাংসদদের পদ খারিজের দাবিতে অভিষেকের মামলা ঘিরে মুখ খুললেন মন্ত্রী দিলীপ ঘোষ
বিপজ্জনক বাড়ি নিয়ে মালিক-ভাড়াটিয়ার পাল্টা দাবি
৭০তম BPSC বাতিল-সহ একাধিক দাবিতে রাস্তায় চাকরিপ্রার্থীরা, উত্তেজনা পাটনায়
চিকিৎসার একাধিক ক্ষেত্রে নিয়মের প্রয়োগ নিয়ে চিকিৎসকদের মধ্যে আলোচনা
তদন্তে সহযোগিতার নির্দেশ, জিজ্ঞাসাবাদে ডাকতে হলে ৪৮ ঘণ্টা আগে নোটিস দিতে হবে
শিশুদের ভবিষ্যৎ নিয়ে সাহায্যের আশ্বাসে দলীয় কার্যালয়ে হাজির পরিবার
সর্দি-কাশির বিশেষ কিছু সিরাপ ব্যবহারে লাগাম
মাসের একাধিক দিনে ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
১৯ অগস্টের ঘটনা নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, স্থায়ী পুলিশ ফাঁড়ির আবেদন
নতুন সরকারের প্রথম পুজো বৈঠক ঘিরে বাড়ছে আগ্রহ
টাস্ক ফোর্স সক্রিয়, বেআইনি মজুতকারীদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ
মৃত্যুর আগে ভিডিওতে শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
কলকাতাতেও বাড়তে পারে বৃষ্টির দাপট
বিটি রোডে নির্মাণের জন্য পুরনিগমের ছাড়পত্র
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের