নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্য বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার প্রাক্কালে SIR ইস্যুতে উত্তাপ আরও বাড়ল। জুডিশিয়াল অফিসার নিয়োগ ও প্রশিক্ষণ প্রক্রিয়া নিয়ে অভিযোগ তুলে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে ফের একবার সরব হয়েছে রাজ্য সরকার।
SIR মামলায় আগেই গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। লজিক্যাল ডিসক্রিপেন্সি খতিয়ে দেখতে কলকাতা হাইকোর্টকে জুডিশিয়াল অফিসার নিয়োগের দায়িত্ব দেওয়া হয়েছিল। পাশাপাশি প্রয়োজন হলে ওড়িশা ও ঝাড়খণ্ড থেকে আধিকারিক আনার কথাও বলা হয়। এবার রাজ্যের অভিযোগ, এই নিয়োগ ও প্রশিক্ষণ প্রক্রিয়ায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির মতামত নেওয়া হচ্ছে না।
রাজ্যের আইনজীবী কপিল সিব্বল শীর্ষ আদালতে দাবি করেন, কমিশন ‘পিছন দরজা দিয়ে’ জুডিশিয়াল অফিসারদের প্রশিক্ষণ দিচ্ছে এবং কোন নথি গ্রহণযোগ্য হবে তা নিয়ে পৃথক নির্দেশিকা জারি করছে। যা শীর্ষ আদালতের নির্দেশের পরিপন্থী। তবে রাজ্যের আইনজীবীর পাল্টা জবাবে প্রধান বিচারপতি সূর্য কান্ত স্পষ্ট ভাষায় বলেন, ' জুডিশিয়াল অফিসারদের সন্দেহ করা বন্ধ করুন। এবার এর নিষ্পত্তি হওয়া প্রয়োজন।'
একই বেঞ্চে থাকা বিচারপতি জয়মাল্য বাগচীও মন্তব্য করেন, ' কমিশন ছাড়া আর কে প্রশিক্ষণ দেবে? আমরা স্পষ্ট নির্দেশিকা দিয়ে দিয়েছি কোন কোন ডকুমেন্টস গৃহীত হবে। আমাদের নির্দেশিকা অত্যন্ত স্পষ্ট। তা কোনও ভাবেই এড়িয়ে যাওয়া যাবে না।' ভোটের আগে SIR ইস্যুতে আইনি লড়াই যে আরও জটিল আকার নিচ্ছে, তা স্পষ্ট। একদিকে রাজ্যের অভিযোগ, অন্যদিকে আদালতের কড়া পর্যবেক্ষণ এই দ্বন্দ্বের মধ্যেই এগোচ্ছে প্রক্রিয়া।
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের