নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটে ভরাডুবির ধাক্কা কাটার আগেই তৃণমূল কংগ্রেসের অন্দরে প্রকাশ্যে ফেটে পড়ল ক্ষোভ ও অসন্তোষ। ফলতার পুনর্নির্বাচন থেকে জাহাঙ্গির খানের সরে দাঁড়ানোকে কেন্দ্র করে দলের ভিতরে শুরু হয়েছে তীব্র চাপানউতোর। পরিস্থিতি সামাল দিতে এবার সরাসরি ময়দানে নামলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার কালীঘাটের বাড়িতে ডেকে পাঠানো হল তিন বিধায়ক কুণাল ঘোষ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে।
ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর থেকেই তৃণমূলের অন্দরে অসন্তোষের সুর ক্রমশ জোরালো হচ্ছিল। তার মাঝেই ফলতা পুনর্নির্বাচনের আগে প্রার্থী জাহাঙ্গীর খানের আচমকা ভোটের লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা নতুন করে বিতর্ক তৈরি করে। দলের একাংশের প্রশ্ন, এমন কঠিন সময়ে দলকে বিপাকে ফেলে দেওয়া সত্ত্বেও কেন তার বিরুদ্ধে কোনও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে না?
মঙ্গলবার কালীঘাটে হওয়া বৈঠকে এই ইস্যুতে সরব হন কুণাল ঘোষ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা। তারা পরোক্ষে দলের শীর্ষ নেতৃত্বের ভূমিকাতেও প্রশ্ন তোলেন। এমনকী জাহাঙ্গির খানকে 'কেন্দ্রশাসিত অঞ্চলের নেতা' বলেও কটাক্ষ করা হয়েছে বলে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। যদিও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানান, জাহাঙ্গিরের সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত এবং এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। কিন্তু সেই ব্যাখ্যায় অসন্তুষ্ট ছিলেন একাধিক বিধায়ক।
এই আবহেই বুধবার কালীঘাটের বাড়িতে তিন বিধায়ককে ডেকে পাঠান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে দলের অন্দরের ক্ষোভ, ভবিষ্যৎ কৌশল এবং শৃঙ্খলা নিয়েই আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। তবে জাহাঙ্গির খানের বিরুদ্ধে শেষ পর্যন্ত কোনও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে কি না, তা এখনও স্পষ্ট নয়।
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
কিছু মাসের মধ্যে নামবে গঙ্গায় পরিবেশবান্ধব জলযান
মণ্ডপ আর প্রতিমা নিয়ে কী বার্তা দিল বিশ্ব হিন্দু পরিষদ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের