নিজস্ব প্রতিনিধি , উওর ২৪ পরগণা - রাজ্যে ক্ষমতা হাতছাড়া হওয়ার পর থেকেই তৃণমূলের অন্দরে ভাঙন চোখে পড়ার মত। এই আবহে জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর ঘাসফুল শিবিরের এই চরম অগোছালো পরিস্থিতিকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র শোরগোল পড়ে গেছে।
সংশ্লিষ্ট জেলার মতো শক্ত গড়েও এবার তৃণমূলের নির্বাচনী ফলাফল আশানুরূপ হয়নি। জেলার মোট ৩৩টি আসনের মধ্যে মাত্র ৯টি আসন এসেছে ঘাসফুলের দখলে। বারাসত-সহ আশপাশের বেশিরভাগ বিধানসভা কেন্দ্রেই জয়ী হয়েছে বিজেপি। এই ভরাডুবির পর হারের কারণ পর্যালোচনা করতে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা সাংসদ, বিধায়ক ও কাউন্সিলরদের বৈঠকেও অনুপস্থিত থাকছেন বহু পরিচিত মুখ।
এরই মধ্যে লোকসভায় দলের মুখ্য সচেতকের পদ থেকে কাকলি ঘোষ দস্তিদারের ডানা ছাঁটা হয়। তাকে সরিয়ে পুনরায় ওই পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ফিরিয়ে আনা হয়েছে। এই ঘটনার পরেই সমাজমাধ্যমে কাকলি লেখেন, ‘৭৬ থেকে পরিচয়, ৮৪-তে পথ চলা শুরু। চার দশকের আনুগত্যের জন্য আজ পুরস্কৃত হলাম'। তবে এই ডামাডোলের মাঝেই এক নাটকীয় পদক্ষেপে কেন্দ্র সরকার বারাসাতের এই সাংসদকে ‘ওয়াই প্লাস’ ক্যাটেগরির বিশেষ কেন্দ্রীয় নিরাপত্তা দিয়েছে।
দলের পদ থেকে ইস্তফা দেওয়ার পর নির্বাচন পরিচালনাকারী এজেন্সির ভূমিকা নিয়ে তীব্র উষ্মা প্রকাশ করেছেন প্রবীণ এই নেত্রী। কাকলি ঘোষ দস্তিদার অভিযোগ করে বলেন, ‘২০২৬-এর বিধানসভা ভোটের আগে এই ভোটকুশলী সংস্থা আইপ্যাক আমাকে সরাসরি হুমকি দিয়েছিল। এই নির্দিষ্ট সংস্থাটি আসলে দল পরিচালনায় মারাত্মক ক্ষতি ও চূড়ান্ত সর্বনাশ করে দিয়ে গেছে। দলের একাংশের ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হচ্ছে বাকিদের'।
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের
বাজারে তল্লাশি চালাতে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ
তালপুকুরের ঘটনায় টিটাগড় থানার পুলিশ তদন্ত শুরু করে
যোগ্য প্রাপকদের তালিকাভুক্তির দাবি, পুলিশি বাধার পর পাঁচ সদস্যের প্রতিনিধি দল
বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ
স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস
শৌচাগার চালানোর সরকারি অনুমোদন ও টেন্ডার নেই, তবু টাকা আদায়! সেই টাকা কার হাতে যাচ্ছে, উঠছে প্রশ্ন
দোকানে দোকানে ঘুরে দাম যাচাই পুলিশের আধিকারিকদের
চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন
কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’
দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
রাস্তার কাজ ঘিরে বচসা, পাল্টাপাল্টি কাটমানির অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের