নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন – আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুর পর তাঁরই পুত্র সইয়েদ মোজতবা হোসেইনি খামেনেইকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেননি ইরানের নতুন সর্বোচ্চ নেতা। এর মাঝে এক ব্রিটিশ সংবাদপত্রের দাবি, মার্কিন হামলায় গুরুতর আহত সইয়েদ মোজতবা হোসেইনি খামেনেই। প্রশ্ন ওঠে, আদৌ কি বেঁচে আছেন মোজতবা? জল্পনার মাঝে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদপত্র ‘দ্য সান’-এর দাবি, মার্কিন হামলায় গুরুতর আহত হয়েছেন মোজতবা। কোমায় রয়েছেন তিনি। একটি পা-ও হারিয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁর যকৃৎ এবং পাকস্থলী। তেহরানের একটি হাসপাতালে চিকিৎসাধীন মোজতবা। কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রাখা হয়েছে তাঁকে। এরপরই এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, “ইরানের নয়া সর্বোচ্চ নেতা এখনও বেঁচে রয়েছেন। তবে তিনি আহত।“ সুতরাং, বেঁচে আছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় মৃত্যু হয় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের। ইরানের রিভলিউশনারি গার্ডসের তরফে জানানো হয়েছে, নিজের দফতরেই মৃত্যু হয়েছে খামেনেইয়ের। এরপরই বাহারিন থেকে দুবাই, সৌদি, কাতার, কুয়েতের ২৭ টি মার্কিন সেনাঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়েছে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর। মুহুর্মুহু মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান।
হিমবাহ ধসেই মহাপ্রলয়, ৫.২ মাত্রার কম্পনও হয়েছিল পার্বত্য এলাকায়
ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে
অন্ধকারকে জয় করেছে এরিক
জলবায়ু পরিবর্তনের জেরেই হড়পা বান, রাষ্ট্রপুঞ্জের বিশেষ তহবিল থেকে সাহায্য চাইল কাঠমান্ডু
সঞ্চয়ের টাকা ভেসে যাওয়ায় অনিশ্চিত হয়েছিল চিকিৎসা, বিনামূল্যে কিডনি প্রতিস্থাপনের দায়িত্ব নিল হাসপাতাল
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে এখনও ডাকেনি বাংলাদেশকে, তবু যোগ দেওয়ার আগ্রহে জোর আলোচনা
মৃতদেহ শনাক্তকরণে সমস্যা, মর্গে জায়গা নেই, বাড়ছে নিখোঁজদের পরিবারের উদ্বেগ
কলোরাডো নদীতে আচমকা জলস্ফীতি, ভেসে গেল পাথর-লোহার কাঠামো, ভাঙল ফুটব্রিজ
বিপর্যস্ত রাস্তায় একা দুই শিশু, সোশাল মিডিয়ায় ভিডিয়ো দেখে চোখে জল নেটিজেনদের
হিমবাহ ভেঙে নদীতে নেমেছিল জল, সঙ্গে মিশেছিল মাটি-পাথর, কী ভাবে তৈরি হল ভয়াবহ স্রোত, মিলল উত্তর
হড়পা বানে নিশ্চিহ্ন গ্রাম, স্বজন হারিয়ে বেঁচে ফেরার যন্ত্রণার কথা জানালেন তিনি
জুলিই আজ বিশ্বজুড়ে পরিচিত এক সফল চিত্রশিল্পী আর জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার হিসেবে
মৃত্যু ৬২৬, নিখোঁজ বহু! ফের হড়পা বানের আশঙ্কায় হাই অ্যালার্ট নেপালে
মৃতদেহের গয়না চুরির অভিযোগেও গ্রেফতার, উদ্ধার বিপুল নগদ টাকা
আমেরিকার সঙ্গে চুক্তিতে আশাবাদী কারাকাস, অর্থনীতি ঘুরে দাঁড়ানোর আশা রডরিগেজের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের