নিজস্ব প্রতিনিধি , নিউ ইয়র্ক - হরমুজ প্রণালী বন্ধ রেখেছে যুদ্ধবিধ্বস্ত ইরান। বন্ধু দেশগুলি ছাড়া হরমুজ থেকে বেরোচ্ছেনা কোনো জাহাজ। ক্রমশ জটিল আকার নিচ্ছে এই যুদ্ধ পরিস্থিতি। আমেরিকার সঙ্গে সেয়ানে সেয়ানে টক্কর দিচ্ছে ইরান। তাদের দুটি যুদ্ধবিমান উড়িয়ে ট্রাম্পের অহংকার চূর্ণ করেছে ইরান। এরই মাঝে এবার ইরানকে ধূলিসাৎ করে দেওয়ার হুমকি মার্কিন প্রেসিডেন্টের।
সময়মত হরমুজ না খুললে ইরানের পরিস্থিতি ভীষণই খারাপ হবে বলে দাবি করছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প ট্রুথ সোশালে লেখেন, "ইরানকে আমি দশ দিনের সময়সীমা দিয়েছিলাম। হয় হরমুজ মুক্ত করুন না হলে চুক্তি করুন। ঘড়ির কাঁটা ঘুরে যাচ্ছে। আর ৪৮ ঘণ্টা বাকি রয়েছে। এর মধ্যে হরমুজ না খুললে ইরানের উপরক নেমে আসবে।"
মার্কিন প্রেসিডেন্টের মতে, হরমুজ উন্মুক্ত করতে হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে পারে। শুধু তাই নয়, এই সংঘাত আরও দীর্ঘ হতে পারে। ইরানকে যতটা ছোটো করে দেখা হয়েছিল ইরান তার থেকেও অনেক বড় কিছু করে দেখিয়েছে। আক্রমণের পাল্টা আক্রমণ করেছে। তবে এবার মার্কিন প্রেসিডেন্ট চাইছেন জলদি যুদ্ধ শেষ করতে। মার্কিন বিমান উড়িয়ে দেওয়ার পরও সমঝোতার কথা বলেছিলেন। কিন্তু ফের গিরগিটির মত রং বদলে ফেললেন ট্রাম্প।
সম্প্রতি ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, হরমুজ সবার জন্য বন্ধ নয়।ইরানের সঙ্গে যে কয়েকটি দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তাদের জাহাজগুলিকে যাতায়াতের অনুমতি দেওয়া হয়েছে। সেই বন্ধু দেশের তালিকায় চিন, রাশিয়া, পাকিস্তানের পাশাপাশি রয়েছে ভারতও। তবে এই মুহূর্তে এখনও অবধি ভারতের ৬ টি জাহাজ বন্দরে এসে পৌঁছেছে। এখনও হরমুজের পশ্চিমে আটকে রয়েছে ভারতের প্রায় ১৭ টি জাহাজ।
হিমবাহ ধসেই মহাপ্রলয়, ৫.২ মাত্রার কম্পনও হয়েছিল পার্বত্য এলাকায়
ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে
অন্ধকারকে জয় করেছে এরিক
জলবায়ু পরিবর্তনের জেরেই হড়পা বান, রাষ্ট্রপুঞ্জের বিশেষ তহবিল থেকে সাহায্য চাইল কাঠমান্ডু
সঞ্চয়ের টাকা ভেসে যাওয়ায় অনিশ্চিত হয়েছিল চিকিৎসা, বিনামূল্যে কিডনি প্রতিস্থাপনের দায়িত্ব নিল হাসপাতাল
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে এখনও ডাকেনি বাংলাদেশকে, তবু যোগ দেওয়ার আগ্রহে জোর আলোচনা
মৃতদেহ শনাক্তকরণে সমস্যা, মর্গে জায়গা নেই, বাড়ছে নিখোঁজদের পরিবারের উদ্বেগ
কলোরাডো নদীতে আচমকা জলস্ফীতি, ভেসে গেল পাথর-লোহার কাঠামো, ভাঙল ফুটব্রিজ
বিপর্যস্ত রাস্তায় একা দুই শিশু, সোশাল মিডিয়ায় ভিডিয়ো দেখে চোখে জল নেটিজেনদের
হিমবাহ ভেঙে নদীতে নেমেছিল জল, সঙ্গে মিশেছিল মাটি-পাথর, কী ভাবে তৈরি হল ভয়াবহ স্রোত, মিলল উত্তর
হড়পা বানে নিশ্চিহ্ন গ্রাম, স্বজন হারিয়ে বেঁচে ফেরার যন্ত্রণার কথা জানালেন তিনি
জুলিই আজ বিশ্বজুড়ে পরিচিত এক সফল চিত্রশিল্পী আর জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার হিসেবে
মৃত্যু ৬২৬, নিখোঁজ বহু! ফের হড়পা বানের আশঙ্কায় হাই অ্যালার্ট নেপালে
মৃতদেহের গয়না চুরির অভিযোগেও গ্রেফতার, উদ্ধার বিপুল নগদ টাকা
আমেরিকার সঙ্গে চুক্তিতে আশাবাদী কারাকাস, অর্থনীতি ঘুরে দাঁড়ানোর আশা রডরিগেজের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের