নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রবিবার ব্রিগেডে ধর্মীয় ও সাংস্কৃতিক আবহের মধ্যে আয়োজিত পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠের মঞ্চে উপস্থিত হয়ে বিতর্কের কেন্দ্রে উঠে এলেন রাজ্যপাল আনন্দ বোস। ভাষণ দিতে গিয়ে তিনি হিন্দিকে ‘রাষ্ট্রভাষা’ বলে আখ্যা দিতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র সমালোচনা। রাজ্যপালের মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।
রবিবার ব্রিগেডে গীতাপাঠের মঞ্চে রাজ্যপালের উপস্থিতি নিয়ে শুরু থেকেই বিতর্কের সৃষ্টি হয়। এবার বক্তব্য রাখতে উঠে রাজ্যপালের করা মন্তব্য ঘিরে তুঙ্গে বিতর্ক। মঞ্চ থেকে রাজ্যপাল বলেন, 'আমি হিন্দিতে কথা বলার চেষ্টা করব। ভুল হলে ক্ষমা করবেন। হিন্দি আমাদের রাষ্ট্র ভাষা। রাষ্ট্র ভাষা মা হয়। ইংরেজি দাই মা। দাই মা কখনওই মায়ের মতো হয় না।' তার এই মন্তব্যের পরই তীব্র প্রতিক্রিয়া দেখা যায় রাজনৈতিক অঙ্গনে।
রাজ্যপালের মন্তব্যকে 'নির্লজ্জ মিথ্যাচার' বলে আখ্যা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী। তিনি বলেন, 'সাংবিধানিক পদে বসে রাজ্যপালের এমন মন্তব্য অনভিপ্রেত এবং তথ্যবিরোধী। যাঁরা হিন্দিকে রাষ্ট্রভাষা বলে চাপিয়ে দিতে চান, তাঁরা হিন্দি সাম্রাজ্যবাদের দালাল। ভারত বর্ষে প্রতিটি ভাষারই সমানাধিকার আছে। হিন্দি ও ইংরাজি হলো দেশের অফিসিয়াল কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ, কিন্তু রাষ্ট্রভাষা নয়।'
একইসঙ্গে, কটাক্ষের সুর চড়ান তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলেন, ' রাজ্যপাল যেভাবে হিন্দিকে রাষ্ট্রভাষা বলে ঘোষণা করেন তার তীব্র প্রতিবাদ জানাই। রাজ্যপালের জানা উচিত ভারতের কোনো রাষ্ট্রভাষা নেই। ভারতের সংবিধানের ২২ টি ভাষাকে সমান সম্মান দেওয়া হয়েছে। কাজ চালানোর জন্য হিন্দি আর ইংরাজিকে আমরা ব্যবহার করি কিন্তু তার জন্য সেটা রাষ্ট্রভাষা হয়ে যায় না।'
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের