নিজস্ব প্রতিনিধি , লখনউ - গোরক্ষপুরের এক নববধূর হানিমুনের অভিজ্ঞতা ভয়ঙ্কর হয়ে উঠল। অভিযোগ, বিয়ের মাত্র ৪৫ দিনের মাথায় স্বামীর সঙ্গে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে হানিমুনে গিয়েছিলেন তিনি। সেখানে ঋতুস্রাব শুরু হওয়ার পরই তার স্বামী তার উপর চড়াও হন। মহিলার দাবি, প্রচণ্ড পেটে ব্যথা ও রক্তপাতের মধ্যেই তাকে বেধড়ক মারধর করা হয়। এমনকী তাকে খুনের চেষ্টাও করা হয়েছিল, তার চিৎকার শুনে হোটেলের কর্মীরা ছুটে এসে তাকে উদ্ধার করেন।
অভিযোগকারী মহিলার আরও দাবি, বিয়ের আগেই তার শ্বশুরবাড়ির পরিবারের তরফে পণের জন্য বিভিন্ন দামি জিনিস চাওয়া হয়েছিল। তার বাবার পক্ষ থেকে বিয়েতে ২০ লক্ষ টাকা নগদ, একটি গাড়ি সহ প্রায় ৪০ লক্ষ টাকার সামগ্রী দেওয়া হয় বলে অভিযোগ। কিন্তু বিয়ের পর থেকেই পণ নিয়ে তাকে নানা কটূক্তি করা হত বলে দাবি তার। হানিমুনে গিয়ে ঋতুস্রাব শুরু হওয়ার পর পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে বলে অভিযোগ।
মহিলার দাবি, ঋতুস্রাবের বিষয়টি আগে কেন জানানো হয়নি এই প্রশ্ন তুলে তার স্বামী তাকে মারধর করেন। পরে তার বাবাকে ফোন করে দিল্লিতে এসে মেয়েকে নিয়ে যেতে বলেন তার স্বামী। পাশাপাশি, আর তার সঙ্গে সংসার করতে চান না বলেও জানানো হয়। হানিমুন থেকে ফিরে শ্বশুরবাড়িতে গিয়ে শাশুড়ি ও ননদকে পুরো ঘটনা জানান ওই মহিলা। কিন্তু সেখানেও তাকে সমর্থন করার বদলে মানসিক নির্যাতন করা হয় বলে অভিযোগ করেছেন তিনি।
ঘটনার পর পুলিশের দ্বারস্থ হন ওই মহিলা। রামগড়তাল থানার এসএইচও শ্যামা নন্দ রাই জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে গত ১৫ আগস্ট মহিলার স্বামী, শাশুড়ি ও ননদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে সম্পর্কিত তথ্য ও প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। সেই প্রমাণের ভিত্তিতেই পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে।
শনিবার থেকে রবিবার পর্যন্ত চলবে শিয়ালদহ ডিভিশনের কাজ
ছাত্র নির্বাচন নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
যাদবপুর থেকে বামেদের কড়া বার্তা শুভেন্দুর
আগামী ২৪ সেপ্টেম্বর মামলাটির পরবর্তী শুনানি
কিশোরদের সোশাল মিডিয়া ব্যবহারে সময়সীমা, রাতভর ফেসবুক-ইনস্টায় জারি থাকবে নিষেধাজ্ঞা
মঞ্চ থেকে বিজেপিকে একের পর এক তোপ মমতার
দলবদলুদের কড়া বার্তা অভিষেকের
মণ্ডপের পবিত্রতা বজায় রাখতে আমিষ বিক্রি বন্ধের দাবি
আগামী দিনে বাড়বে আরও ৫০০ টাকা
নতুন LHB কোচে চলবে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ এই ট্রেন
পরে পরিস্থিতি স্বাভাবিক করেন মমতা বন্দ্যোপাধ্যায়
একাধিক দাবিতে পরিবহণ কর্মীদের বড় কর্মসূচি
খোল হাতে ভবানীপুরের পথে শুভেন্দু
রাখির মঞ্চে যাদবপুর নিয়ে সরব শুভেন্দু
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের