নিজস্ব প্রতিনিধি , উত্তর দিনাজপুর - ভোরের আলো ফোটার আগেই বেআইনি গরু সরবরাহের চেষ্টা ভেস্তে দিল গ্রামবাসীরা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে করণদিঘী থানার অন্তর্গত রসাখোয়া এলাকায়। খবর পেয়ে বিএসএফ, পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে , দীর্ঘদিন ধরেই এলাকায় অবৈধভাবে গরু পাচারের দাপট বেড়ে চলছিল। পাচারকারীরা কৃষকদের জমির ওপর দিয়ে গরু নিয়ে যাতায়াত করত। যার ফলে ভুট্টা চাষে মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ। বহুবার প্রতিরোধের চেষ্টা ব্যর্থ হলেও নজরদারি চালিয়ে যাচ্ছিলেন বাসিন্দারা।

অবশেষে শুক্রবার ভোরে গ্রামবাসীদের তৎপরতায় গরু নিয়ে পালানোর সময় এক অভিযুক্তকে আটক করা হয়। পাশাপাশি উদ্ধার করা হয় ১৩টি গবাদি পশু। খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে ভিড় জমে যায়। পরে ধৃত ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এতে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মধ্যে।
ক্ষতিগ্রস্ত কৃষক দীপ্যেন্দু সিংহ জানান, 'প্রায় ৮ বিঘা জমির ফসল নষ্ট হয়েছে। উৎপাদিত ভুট্টা কাজে লাগানোর মতো অবস্থায় নেই। ক্ষতিপূরণ চাওয়ার পাশাপাশি প্রশাসনের কাছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আর্জি জানাচ্ছি। বিএসএফ ও পুলিশের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আবার এই ঘটনা ঘটতে পারে'।
পুলিশের এক আধিকারিক জানান, 'গরু পাচার কিংবা অন্য কোনওরকম বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সকলের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে'।
ম্যানগ্রোভ বাঁচাতে উদ্যোগী খুদেরা
আশীষ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নির্মীয়মাণ প্রতিমা রাস্তায় ফেলে ভাঙার অভিযোগ
এবার প্রশিক্ষণে কাজে লাগবে এই অভিনব উদ্যোগ
অসম-বাংলা সীমান্তে নাকা চেকিংয়ে বিপুল নগদ উদ্ধার, আটক বাসের চালক সহ খালাসি
নাতির হাতেই প্রৌঢ় ব্যবসায়ী খুনের অভিযোগ
পুজোর আগেই এই উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে এগোচ্ছে প্রশাসন, বন দফতর
রায়গঞ্জে রহস্যজনক মৃত্যু কৃষকের, প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা
বিশাখাপত্তনম থেকে ফেরার পথে মর্মান্তিক পরিণতি, পাঁশকুড়ার স্কুলে শোকের ছায়া
রাত হলেই নাকি বাড়ির চালে পড়ে ঢিল, শোনা যায় গাছ ভাঙার আওয়াজ! ‘ভূতুড়ে গ্রাম’-এর তকমা ঘিরে চাঞ্চল্য
বন দফতরের অভিযোগে গ্রেফতার অভিষেক ঘোষ
অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ
আয়ুষ্মান প্রকল্পে বিনামূল্যে সফল হেমি-আর্থ্রোপ্লাস্টি
শুক্রবার রাতে লিলুয়া স্টেশনে নামার সময় আচমকাই বন্ধ হয়ে যায় লিফট, ভিতরে আটকে পড়েন ৯ যাত্রী
অভিযানে বেশ কয়েকটি খাবারে নিষিদ্ধ রং ব্যবহারের প্রমাণ মেলায় সেগুলি নষ্ট করে দেওয়া হয়
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের