নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যজুড়ে গরমে কার্যত নাজেহাল সাধারণ মানুষ। বৃষ্টির কার্যত দেখা নেই বললেই চলে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আপাতত গরমের হাত থেকে রেহাই নেই দক্ষিণবঙ্গবাসীর। অন্যদিকে, উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই খবর।
আবহাওয়া দফতর সূত্রের খবর, রাজ্যের উপর সক্রিয় রয়েছে দুটি আলাদা ঘূর্ণাবর্ত। তার জেরেই উত্তরবঙ্গের আবহাওয়া আরও খারাপ হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে আগামী মঙ্গলবার পর্যন্ত দফায় দফায় ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার থেকে রবিবারের মধ্যে কয়েকটি এলাকায় অতি ভারী বর্ষণের সম্ভাবনাও থাকছে। মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরেও বজ্রপাতসহ মাঝারি বৃষ্টি হতে পারে।
অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম থেকে এখনই কোনো স্বস্তির ইঙ্গিত নেই। কলকাতা, হাওড়া, হুগলী সহ উপকূল সংলগ্ন এলাকায় বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তি বাড়তে পারে বলেই হাওয়া অফিস সূত্রে খবর। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূমে তাপমাত্রা আরও চড়তে পারে। বিকেলের দিকে কোথাও কোথাও ঝড়ওবৃষ্টি হলেও তার স্থায়িত্ব খুব কম থাকবে।
বর্তমানে বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছায় ৩৬.২ ডিগ্রিতে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা ২৭ থেকে ৩৫ ডিগ্রির মধ্যেই থাকতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তি আরও বাড়তে পারে।
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
কিছু মাসের মধ্যে নামবে গঙ্গায় পরিবেশবান্ধব জলযান
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের