নিজস্ব প্রতিনিধি , গন্ধীনগর - গুজরাটের গির অরণ্যে এক সপ্তাহের মধ্যে মৃত্যু হল ৭টি এশীয় সিংহের। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে দেশজুড়ে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে প্রশাসন। পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই উচ্চপর্যায়ের বৈঠক করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল।
গির গাধাদা ও বাবরিয়া সংলগ্ন বনভূমিতে এক ধরনের সংক্রামক অসুখের প্রাদুর্ভাব দেখা গিয়েছে। প্রায় ১০ কিলোমিটার জুড়ে বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়েছে সংক্রমণ। বিশেষজ্ঞদের প্রাথমিক অনুমান, ক্যানাইন ডিস্টেম্পার ভাইরাস (CDV) এবং বাবেশিয়া জীবাণুর কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে গির জাতীয় উদ্যান কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে পদক্ষেপ শুরু করেছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আক্রান্ত অঞ্চলের ১৭টি সিংহকে আলাদা পর্যবেক্ষণে রাখা হয়েছে।
তাদের মধ্যে ৮টির শরীরে ভাইরাসের উপস্থিতির ইঙ্গিত মিলেছে। জুনাগড় ভেটেরিনারি কলেজের অভিজ্ঞ চিকিৎসকরা আক্রান্ত প্রাণীগুলির চিকিৎসার দায়িত্ব সামলাচ্ছেন। সার্বক্ষণিক নজরদারির জন্য ১২ সদস্যের বিশেষজ্ঞ দলও গঠন করা হয়েছে। পাশাপাশি গরমের মরসুম শুরু হতেই প্রায় ৩৫০টি সিংহের স্বাস্থ্য পরীক্ষা ও ডি-টিকিং প্রক্রিয়া চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরো অভিযানের তদারকির জন্য জামনগর, সুরত ও রাজকোট-সহ একাধিক জেলা থেকে অভিজ্ঞ আরএফও (RFO) ও বনকর্মীদের ডাকা হয়েছে।
বর্তমানে প্রায় ২৫০ জন কর্মী উদ্ধার ও পর্যবেক্ষণের কাজে যুক্ত রয়েছেন। আমরেলি ও ভাবনগর লাগোয়া জঙ্গল এলাকাতেও প্রতিদিন নিবিড় নজরদারি চালানো হচ্ছে। পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে কেন্দ্রীয় পরিবেশ ও বনমন্ত্রী ভূপেন্দ্র যাদবের কাছে জরুরি বার্তা পাঠিয়েছেন রাজ্যসভার সাংসদ পরিমল নাথওয়ানি। একইসঙ্গে রাজ্যের বনমন্ত্রী অর্জুন মোধওয়াদিয়াকেও বিষয়টি জানানো হয়েছে।
বন্যপ্রাণ সংরক্ষণে আগ্রহী মুখ হিসেবে পরিচিত পরিমল নাথওয়ানি চিঠিতে উল্লেখ করেছেন, 'গিরের এই ঐতিহ্যবাহী প্রাণীগুলিকে রক্ষা করতে বন দফতর নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছে। সংক্রমণ যাতে অভয়ারণ্যের অন্য অংশে ছড়িয়ে না পড়ে, তার জন্য দ্রুত কার্যকরী চিকিৎসা ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া অত্যন্ত প্রয়োজন'।
অন্যদিকে স্থানীয় বন্যপ্রাণ বিশেষজ্ঞ ডক্টর জয়পাল সিং জানিয়েছেন, 'মৃত সিংহগুলির শরীরে সংক্রামক ভাইরাসের লক্ষণ মিলেছে। তবে সেটি নিশ্চিতভাবে সিডিভি (CDV) কি না, তা এখনও স্পষ্ট নয়। নমুনা সংগ্রহ করা হয়েছে এবং পরীক্ষাগারের রিপোর্ট হাতে পেতে প্রায় এক সপ্তাহ সময় লাগতে পারে'।
হিরোশিমা বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে দুর্ঘটনা, হাসপাতালে মৃত্যু ২৪ বছরের ছাত্রের
অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ
৭.৮ শতাংশ জিডিপি বৃদ্ধিতে উচ্ছ্বাস, দেশবাসীকে স্বদেশি পণ্য ব্যবহারের বার্তা প্রধানমন্ত্রীর
বাস থামল কাশ্মীরে গেটের কাছে, ২৪ ঘণ্টার মধ্যেই ধরা পড়ল অভিযুক্তরা
১.৪৫ কোটি ভোটারের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশের নাম নেই নতুন তালিকায়
শনিবারের কর্মসূচি ঘিরে মামলা, আপাতত কোনও নিষেধাজ্ঞা নয়
নিট আন্দোলন থেকে ককরোচের পথচলা, নেতৃত্বের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও মুখ খুললেন সমাজকর্মী
সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য, মহিলা কর্মীকে আটক করে তদন্তে পুলিশ
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের