নিজস্ব প্রতিনিধি , কলকাতা - উৎসবের মরশুম শেষে ফের ঘনাচ্ছে দুর্যোগের কালো মেঘ। বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপ ক্রমে শক্তি সঞ্চয় করছে। মঙ্গলবার তা রূপ নেবে শক্তিশালী ঘূর্ণিঝড়ে। ফলে সোমবার থেকেই রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি ও দমকা হাওয়ার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর , সোমবার সকাল থেকেই বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ আরও গভীর ও শক্তিশালী রূপ নিচ্ছে। ২৮ তারিখ সকাল নাগাদ তা প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেবে। এরপর এটি অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। ল্যান্ডফলের সময় প্রায় ১১০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। এই ঘূর্ণিঝড়ের প্রভাব রাজ্যের সব জেলাতেই প্রায় পড়তে চলেছে। হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
মান্থার দাপট থেকে বাদ পড়বে না মহানগরও। কলকাতা, হাওড়া , হুগলী উত্তর ২৪ পরগনা সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতাতেও কয়েক দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মান্থার প্রভাবে উত্তাল থাকবে সমুদ্র ও নদী। উপকূলবর্তী এলাকায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ইতিমধ্যেই প্রশাসনিক সতর্কতা জারি করা হয়েছে। জেলেদের এই সময় সমুদ্রে না যেতে কড়া নির্দেশ দিয়েছে প্রশাসন।
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের