নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দুর্নীতির বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিল রাজ্য সরকার। কোনও সরকারি কর্মচারী ঘুষ দাবি করলে বা জোর করে অর্থ আদায়ের চেষ্টা করলে এবার সরাসরি অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ। সেই লক্ষ্যেই টোল-ফ্রি হেল্পলাইন চালু করে দুর্নীতি দমন শাখা জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু করে রাজ্য দুর্নীতি দমন শাখা জানিয়েছে, কোনও সরকারি আধিকারিক বা কর্মচারী যদি ঘুষ দাবি করেন, ঘুষ গ্রহণ করেন তবে সেই অভিযোগ নির্দ্বিধায় জানাতে হবে। শুধু ঘুষ নয়, দুর্নীতি সংক্রান্ত যে কোনও তথ্য বা অভিযোগও এই হেল্পলাইনের মাধ্যমে জানানো যাবে। এই উদ্দেশ্যে চালু করা হয়েছে বিশেষ হেল্পলাইন নম্বর ৯৮৩৬২৩৩৮৯১। পাশাপাশি অভিযোগ পাঠানোর জন্য নির্দিষ্ট ই-মেল আইডি acb-wb@nic.in-ও প্রকাশ করেছে দুর্নীতি দমন শাখা।
প্রশাসনের দাবি, সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতায় দুর্নীতির বিরুদ্ধে আরও কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই দুর্নীতি, তোলাবাজি ও বেআইনি অর্থ আদায়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা জানিয়ে আসছে বিজেপি সরকার। সেই নীতির ধারাবাহিকতায় ইতিমধ্যেই গুন্ডাদমন আইন কার্যকর হয়েছে। এই আইনের আওতায় হিংসাত্মক কর্মকাণ্ড, সরকারি বা বেসরকারি সম্পত্তি নষ্ট করা এবং জননিরাপত্তা বিঘ্নিত করার মতো অভিযোগে কঠোর ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের