নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - নির্বাচনের মুখে তৃণমূলের দখলে থাকা ধুপগুড়িতে প্রভাব বিস্তার করছে বিজেপি। ২০২১ সালের নির্বাচনে বিজেপি প্রার্থী ধূপগুড়ি এলাকা থেকে জয়লাভ করলেও,পরবর্তী উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস সেই আসন ছিনিয়ে নেয়। বর্তমানে বিজেপি সেই আসন ফিরে পাওয়ার জন্য নরেশ চন্দ্র রায়কে প্রার্থী হিসেবে মনোনীত করেন। আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী পদ পাওয়ার পর থেকেই জোর কদমে প্রচারে নেমেছে বিজেপি কর্মী-সমর্থকরা।
সূত্রের খবর , বিজেপি প্রার্থী নরেশ চন্দ্র রায়ের হাত ধরে বিভিন্ন দল ছেড়ে পদ্ম শিবিরে যোগদান করলেন একাধিক কর্মী। কাটুলিয়ার ৬টি পরিবার মিলে মোট ৪০ জন ভোটার বিজেপিতে যোগদান করেন। তৃণমূল কংগ্রেস-সিপিআইএম ছেড়ে গেরুয়া শিবিরের ঝান্ডা হাতে তুলে নিলেন তারা।ধূপগুড়ি ব্লকের গধেদেয়ারখুঁটি গ্রামপঞ্চায়েতের বুথে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিজেপিতে যোগদান করেই তারা স্লোগান তোলেন, "ধুপগুড়িতে দুর্নীতি চলছে, এবার ন্যায় প্রতিষ্ঠা করার পালা"।
দলবদল কর্মসূচি নিয়ে বিজেপি কর্মী কমলেশ সিংহ রায় বলেন,"বিজেপি ছাড়া পশ্চিমবঙ্গে উন্নয়ন সম্ভব না। এবার নির্বাচনে নিশ্চিতভাবে বিজেপির ভালো ফল হবে কারণ উপনির্বাচনে অভিষেক বন্দোপাধ্যায় এখানে মহাকুমার ঘোষণা করেছিলেন। এই মহাকুমারে মানুষ বিশ্বাস করে তাকে ভোট দিয়েছিলেন। কিন্ত এখন মহাকুমারের পরিকাঠামো দেখে বোঝা যাচ্ছে, এটা নামেই মাত্র মহাকুমার।ভোট বদলি হয়ে পৌরসভার যা অবস্থা, ওই মহাকুমারেরও সেই একই অবস্থা। এখন আর কেউ বিশ্বাস করছে না অভিষেককে।"
বাজারে তল্লাশি চালাতে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ
তালপুকুরের ঘটনায় টিটাগড় থানার পুলিশ তদন্ত শুরু করে
যোগ্য প্রাপকদের তালিকাভুক্তির দাবি, পুলিশি বাধার পর পাঁচ সদস্যের প্রতিনিধি দল
বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ
স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস
শৌচাগার চালানোর সরকারি অনুমোদন ও টেন্ডার নেই, তবু টাকা আদায়! সেই টাকা কার হাতে যাচ্ছে, উঠছে প্রশ্ন
দোকানে দোকানে ঘুরে দাম যাচাই পুলিশের আধিকারিকদের
চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন
কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’
দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
রাস্তার কাজ ঘিরে বচসা, পাল্টাপাল্টি কাটমানির অভিযোগ
দীর্ঘদিন পর হারানো ফোন ফিরে পেয়ে স্বস্তি, পুলিশের তৎপরতায় খুশি সাধারণ মানুষ
সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের