নিজস্ব প্রতিনিধি , আলিপুরদুয়ার - সরকারি গাছ কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগ পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে চাপড়া এলাকায়। প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও স্পষ্ট প্রতিক্রিয়া না মিললেও, বিষয়টি তদন্তের দাবিতে সরব হয়েছেন পরিবেশপ্রেমী, সচেতন নাগরিকরা।
স্থানীয় সূত্রে জানা গেছে , প্রশাসনিক অনুমতি ছাড়াই চার লেনের রাস্তার পাশে থাকা একাধিক গাছ কেটে ফেলেছেন অভিযুক্ত। এতে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য নষ্ট হয়েছে, তেমনই জনস্বার্থ উপেক্ষিত হয়েছে বলে দাবি উঠেছে। বিষয়টি নিয়ে পঞ্চায়েতেরই একাংশ সদস্য প্রকাশ্যে প্রতিবাদে সরব হন। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

কংগ্রেসের এক স্থানীয় প্রতিনিধি জানান, 'আইন-কানুন না মেনে গ্রাম পঞ্চায়েতকে অন্ধকারে রেখে একের পর এক অবৈধ কাজ করা হচ্ছে। এর বিরুদ্ধে প্রশাসনের অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। পরিবেশ ধ্বংসের এই দায় থেকে কেউ রেহাই পেতে পারে না'।
এ বিষয়ে অভিযুক্ত দাবি করেন, 'বন দফতরের যথাযথ অনুমতি নিয়েই গাছ কাটা হয়েছে। এর মধ্যে কোনও বেআইনি কাজ নেই। অকারণে বিষয়টি নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। রাজনৈতিক উদ্দেশ্যে আমাকে বদনাম করা হচ্ছে'।
আয়ুষ্মান প্রকল্পে বিনামূল্যে সফল হেমি-আর্থ্রোপ্লাস্টি
অশালীন আচরণের অভিযোগে গ্রেফতার চালক
মায়াপুর-সহ বিভিন্ন জায়গায় ঘুরেও মেলেনি মেয়ের সন্ধান
সংসার সামলাতে ডেলিভারির কাজ করছেন সুপ্রীতি
বিহারের বাসিন্দা ২১ বছরের অভিষেকের দেহ উদ্ধার
১৩ থেকে ১৫ বছরের ৫ বন্ধুর হদিশ নেই
ইটভাটা-মাটি কাটা বন্ধ , কৃষি সহ নির্মাণকাজেও ভাটা
কি বার্তা দেন সেদিকেই নজর
সৌজন্যের এই ছবি ঘিরে শুরু হয়েছে বিতর্ক
কাজের টোপে ডেকে যুবতীর শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার
দেশজুড়ে সাইবার প্রতারণার জাল, বর্ধমানে পুলিশের হাতে ধৃত ৪! সামনে এল ২৮ অ্যাকাউন্ট
বিনা পরিশ্রমে সেই অর্থ গ্রহণ না করে গ্রামের উন্নয়নে নেমে পড়েছেন
স্বামী ও জাকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ
পেন্সিলে লেখা বার্তা ঘিরে বাড়ছে রহস্য
রাখিপূর্ণিমায় মহাদেবের মাথায় জল ঢালতে নদী থেকে জল নিয়ে শুরু পদযাত্রা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের