নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ফলতার পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। তখনই ভোটের ছবি অনেকটা পরিষ্কার হয়ে যায়। রবিবার সকালে ব্যালট বাক্স ও প্রথম রাউন্ডের গণনা শেষ হতেই সেই চিত্র আরও বড় ব্যানারে ফুটে উঠল। শুরুতেই ৯০০০ এর বেশি ভোটে এগিয়ে যান বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। গণনা কেন্দ্রের বাইরে এখন সমর্থকদের উল্লাস।
রবিবার ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনের গণনা চলছে। সকাল ৮টা থেকে গণনার কাজ শুরু হয়েছে। প্রথমে খোলা হয় পোস্টাল ব্যালট। তাতে অনেকটা এগিয়ে যায় বিজেপি। তারপর শুরু হয় ইভিএম গণনা। প্রথম রাউন্ডের পর দেখা গিয়েছে, বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা ৯০৮৬ ভোটে এগিয়ে। তার মোট প্রাপ্ত ভোট ৯৫৩৪। দ্বিতীয় স্থানে রয়েছেন সিপিএমের শম্ভুনাথ কুর্মি। তার প্রাপ্ত ভোট ৪৪৮। তৃতীয় স্থানে রয়েছেন কংগ্রেস প্রার্থী আবদুর রাজ্জাক মোল্লা। তার প্রাপ্ত ভোট ২২৫।
চতুর্থ স্থানে জায়গা হয়েছে তৃণমূলের প্রার্থী জাহাঙ্গির খানের, প্রাপ্ত ভোট ২১০। দ্বিতীয় রাউন্ড গণনার শেষে সেই ব্যবধান আরও বাড়িয়ে নিয়েছেন দেবাংশু। ১২ হাজার ৫৬৩ ভোটে এগিয়ে রয়েছেন তিনি। এই রাউন্ডের শেষে বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোট ১৫৮৮৩। দ্বিতীয় স্থানে সিপিএম প্রার্থী শম্ভুনাথ কুর্মি, প্রাপ্ত ভোট ৩৩২০। কংগ্রেস প্রার্থী আবদুর রাজ্জাক মোল্লা পেয়েছেন ৭০৯টি ভোট।
চতুর্থ স্থানেই রয়েছেন তৃণমূলের জাহাঙ্গির খান। তার প্রাপ্ত ভোট ৪৮১। তৃতীয় রাউন্ড গণনার শেষে বিজেপি প্রার্থী পেয়েছেন ২১৫৮৩ ভোট। তিনি নিকটতম প্রার্থী সিপিএমের শম্ভুনাথ কুর্মির থেকে ১৪২৩৭ ভোটে এগিয়ে। সিপিএম প্রার্থী পেয়েছেন ৭৩৪৬ ভোট। কংগ্রেস পেয়েছে ১৪৭০টি ভোট। তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান ১০৬২টি ভোট পেয়েছেন। চতুর্থ রাউন্ড গণনার শেষে বিজেপি প্রার্থী ১৪০৯৩ ভোটে এগিয়ে। এই রাউন্ডে বিজেপি প্রার্থী পেয়েছেন ২৫৪৩৮টি ভোট। সিপিএম প্রার্থী পেয়েছেন ১১৩৪৫ টি ভোট। কংগ্রেস প্রার্থী পেয়েছেন ২৯৯৬টি ভোট। তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান ১৪০৫টি ভোট পেয়ে চতুর্থ স্থানে রয়েছেন।
গণনার শুরুতেই কেন্দ্রে পৌঁছন বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। তিনি অত্যন্ত আত্মবিশ্বাসী সুরে জানান, 'দলের কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ রয়েছে। আমাদের মানসিক প্রস্তুতি তুঙ্গে রয়েছে। জয়ের ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী। বিজেপির জয় শুধু সময়ের অপেক্ষা'।
বাজারে তল্লাশি চালাতে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ
তালপুকুরের ঘটনায় টিটাগড় থানার পুলিশ তদন্ত শুরু করে
যোগ্য প্রাপকদের তালিকাভুক্তির দাবি, পুলিশি বাধার পর পাঁচ সদস্যের প্রতিনিধি দল
বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ
স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস
শৌচাগার চালানোর সরকারি অনুমোদন ও টেন্ডার নেই, তবু টাকা আদায়! সেই টাকা কার হাতে যাচ্ছে, উঠছে প্রশ্ন
দোকানে দোকানে ঘুরে দাম যাচাই পুলিশের আধিকারিকদের
চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন
কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’
দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
রাস্তার কাজ ঘিরে বচসা, পাল্টাপাল্টি কাটমানির অভিযোগ
দীর্ঘদিন পর হারানো ফোন ফিরে পেয়ে স্বস্তি, পুলিশের তৎপরতায় খুশি সাধারণ মানুষ
সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের