নিজস্ব প্রতিনিধি , গুজরাত - মেয়ের সম্পর্ক মেনে নিতে না পারায় নৃশংস রূপধারণ করল বাবা। বারবার বারণ করার পর না শোনায় মেয়ে-সহ তার প্রেমিককে খুন করে দেহ লোপাটের চেষ্টা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গুজরাতে। রহস্যের কিনারা করতে কালঘাম ছুটে যায় পুলিশের। গ্রেফতার করা হয় অভিযুক্ত বাবাকে।
সূত্রের খবর , ঘটনাটি গুজরাতের কচ্ছের নখাত্রানা এলাকার। ছোটে আঙ্গিয়ার নামে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান ১৯ বছর বয়সি এক তরুণী। তবে তাঁর বাবা এই সম্পর্ক মেনে নেননি কখনওই। এরপর তারা পালিয়ে বিয়ে করবেন বলে ঠিক করেছিলেন।সেইমতো পরিকল্পনা করে গত ৩রা ফেব্রুয়ারি ওই যুগল পালিয়ে যান। মেয়েকে অনেকবার বারণ করার পরও সম্পর্ক থেকে বেরিয়ে আসেননি।
এরপর মেয়ের বাবা পুরো সিনেমার কায়দায় মেয়ে সহ তাঁর প্রেমিককে খুন করলেন। রাগে টগবগ করে ফুটলেও ফোনে সেসব বুঝতে দেননি। বরং টোপ দিয়ে ডেকে আনেন। আশ্বস্ত করেন যে বিয়ে মেনে নেবেন। এরপর কোটড়া ও খাম্বালার মাঝামাঝি এক নির্জন স্থানে দেখা করতে বলে খুনের পরিকল্পনা করেন। দু'জন দেখা করতেই তাদের শ্বাসরোধ করে খুন করেন। খুনের পর দু’জনের দেহ ১০০ ফুট গভীর এক কুয়োয় ফেলে দেন অভিযুক্ত। এরপর সোজা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। মেয়ের বাবাকে নানারকম প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। সুন্দর করে গল্প বানাতে থাকেন তিনি। এরপর একটা সময় বয়ানে অসঙ্গতি ধরা দিলে গত ১৩ ই মার্চ নিজেই পুলিশের কাছে সবটা স্বীকার করেন অভিযুক্ত বাবা। প্রায় ৩৮ দিন পুলিশকে ঘুরিয়ে ৩৯ দিনের মাথায় নিজের অপরাধের কথা স্বীকার করেন। এরপর কুয়ো থেকে দেহ উদ্ধার করে পুলিশ। এক আত্মীয় এই নৃশংস খুনের ঘটনায় জড়িয়েছিলেন বলে জানতে পেরে অভিযুক্ত বাবার সঙ্গে তাকেও গ্রেফতার করা হয়।
হিরোশিমা বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে দুর্ঘটনা, হাসপাতালে মৃত্যু ২৪ বছরের ছাত্রের
অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ
৭.৮ শতাংশ জিডিপি বৃদ্ধিতে উচ্ছ্বাস, দেশবাসীকে স্বদেশি পণ্য ব্যবহারের বার্তা প্রধানমন্ত্রীর
বাস থামল কাশ্মীরে গেটের কাছে, ২৪ ঘণ্টার মধ্যেই ধরা পড়ল অভিযুক্তরা
১.৪৫ কোটি ভোটারের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশের নাম নেই নতুন তালিকায়
শনিবারের কর্মসূচি ঘিরে মামলা, আপাতত কোনও নিষেধাজ্ঞা নয়
নিট আন্দোলন থেকে ককরোচের পথচলা, নেতৃত্বের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও মুখ খুললেন সমাজকর্মী
সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য, মহিলা কর্মীকে আটক করে তদন্তে পুলিশ
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের