নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভরদুপুরে ফের বিপত্তি মেট্রোয়। নেতাজি মেট্রো স্টেশনে এক ব্যক্তির আত্মহত্যার চেষ্টায় থমকে যায় ব্লু লাইনের পরিষেবা। দীর্ঘক্ষণ বন্ধ থাকে শহিদ ক্ষুদিরাম থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মেট্রো চলাচল। মেট্রোর নিরাপত্তা নিয়ে ফের উঠছে প্রশ্ন।
বৃহস্পতিবার দুপুর তিনটে নাগাদ কলকাতা মেট্রোয় ফের অশান্ত পরিস্থিতি তৈরি হয়। প্রায় ৩টা ১০ মিনিটের সময় নেতাজি মেট্রো স্টেশনের আপ লাইনে একটি চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ দেন এক ব্যক্তি। যার জেরে তৎক্ষণাৎ পুরো অংশেই পরিষেবা বন্ধ করতে বাধ্য হয় মেট্রো কর্তৃপক্ষ। যদিও ওই ব্যক্তির প্রাণহানি হয়েছে কিনা, তা সরকারি ভাবে এখনও নিশ্চিত নয়। ঘটনার জেরে ব্লু লাইনের পরিষেবায় বড় ধরনের বিঘ্ন ঘটে।
দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত আপ-ডাউন দুদিকেই মেট্রো চললেও শহিদ ক্ষুদিরাম থেকে রবীন্দ্র সদন পর্যন্ত পরিষেবা পুরোপুরি বন্ধ হয়ে যায়। যাত্রীদের এদিন চরম ভোগান্তির শিকার হতে হয়। বহু জায়গায় স্টেশনে যাত্রীদের লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায়। প্রায় দেড় ঘণ্টা পরিষেবা বন্ধ থাকার পরে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।
তবে এই ঘটনার পর ফের প্রশ্ন উঠেছে মেট্রোর নিরাপত্তা নিয়ে। আত্মহত্যা রুখতে নিয়মিত প্রচার থেকে শুরু করে নতুন লাইনে প্ল্যাটফর্মে গেট বসানোর মতো পদক্ষেপ নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। তবু পুরনো লাইনে এখনও এই ধরনের ঘটনা থামানো যাচ্ছে না।
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
কিছু মাসের মধ্যে নামবে গঙ্গায় পরিবেশবান্ধব জলযান
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের