নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আবারও অনিশ্চয়তার মুখে ২৬ হাজার চাকরিহারা শিক্ষক-শিক্ষিকার ভবিষ্যতে। সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমা অনুযায়ী ৩১শে আগস্টের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার কথা। তার মধ্যেই একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক পদপ্রার্থীদের নথি যাচাই আপাতত স্থগিত করে দিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। ফলে ফের প্রশ্নের মুখে নিয়োগের সময়সীমা।
নিয়োগ দুর্নীতির জেরে সুপ্রিম কোর্টের নির্দেশে তৃণমূল জমানায় নিয়োগ পাওয়া ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছিল। এরপর নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, নতুন নিয়োগ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত চাকরিহারা শিক্ষকদের বেতন চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই বেতন পাওয়ার সময়সীমাই শেষ হচ্ছে আগামী ৩১শে আগস্ট। তার মধ্যেই একাদশ-দ্বাদশ স্তরের শিক্ষক পদপ্রার্থীদের নথি যাচাই প্রক্রিয়া আচমকা স্থগিত হওয়ায় নতুন করে তৈরি হয়েছে জটিলতা। সোমবার জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, ১২, ১৩ এবং ১৭ আগস্ট যে নথি যাচাই হওয়ার কথা ছিল, তা আপাতত স্থগিত রাখা হয়েছে।
পর্ষদের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অনগ্রসর শ্রেণি কল্যাণ বিভাগের ৭ আগস্ট নির্দেশিকার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নথি যাচাই কবে থেকে ফের শুরু হবে, তা নিয়ে এখনও স্পষ্ট কোনও সময়সীমা জানানো হয়নি। ফলে নিয়োগ প্রক্রিয়া ৩১ আগস্টের মধ্যে শেষ করা সম্ভব হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। এর মধ্যেই আরও বড় আশঙ্কা বেতন নিয়ে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত শিক্ষকদের বেতন পাওয়ার সুযোগ রয়েছে ৩১ শে আগস্ট পর্যন্ত। এরপরও যদি নিয়োগ প্রক্রিয়া শেষ না হয়, তাহলে তাদের বেতন নিয়ে তৈরি হতে পারে নতুন অনিশ্চয়তা।
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
কিছু মাসের মধ্যে নামবে গঙ্গায় পরিবেশবান্ধব জলযান
মণ্ডপ আর প্রতিমা নিয়ে কী বার্তা দিল বিশ্ব হিন্দু পরিষদ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের