নিজস্ব প্রতিনিধি, কলকাতা – সরস্বতী পুজো থেকে ফের শহরের পারদ নিম্নমুখী। শুক্রবার সকালে খেলা ঘুরিয়েছিল তাপমাত্রা। শনিবার আরও কমল পারদ। বলাই বাহুল্য, ফের শীতের ঝোড়ো ইনিংস শুরু। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। ভোরের দিকে জেলায় জেলায় কুয়াশার দাপট থাকতে পারে। রাজ্য জুড়েই কুয়াশার সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। আকাশ মেঘমুক্ত থাকবে। সারাদিনের তাপমাত্রা ১৪ ডিগ্রি থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। আগামী ৩-৪ দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। সকালের দিকে দৃশ্যমানতা কমে যেতে পারে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত।
দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা বাঁকুড়ায় ১১, শ্রীনিকেতনে ১১.৫, বহরমপুরে ১১.৬, ক্যানিংয়ে ১১, পানাগড়ে ১১.২, আসানসোলে ১১.৩, ব্যারাকপুরে ১১, ঝাড়গ্রামে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস, কলকাতার উপকণ্ঠে দমদমে ১২.২ এবং সল্টলেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস। শনিবার দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের কালিম্পং ও কোচবিহারে পারদ নেমেছে ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।
দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কুয়াশার কারণে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এই ৪ জেলায় কুয়াশার কারণে দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে যেতে পারে। আপাতত শুকনো আবহাওয়া থাকবে উত্তর ও দক্ষিণবঙ্গের সর্বত্র। বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা নেই।
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের