নিজস্ব প্রতিনিধি, কলকাতা – পাত্তারি গুটিয়ে নিয়েছে শীত। ফেব্রুয়ারির মধ্যগগনে বেশ গরম অনুভূত হচ্ছে। ঊর্ধ্বমুখী তাপমত্রা। আগামী বৃহস্পতিবার থেকে গরমের ইনিংস শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গে। ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহেই পারদ প্রায় ৩০ ছুঁই ছুঁই হতে পারে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই গোটা রাজ্যে। রোদ ঝলমলে আকাশ থাকবে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সকালের দিকে কুয়াশার দাপট থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কেটে যাবে। সপ্তাহের শেষদিকে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছবে ১৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস হবে।
পশ্চিমের জেলাগুলির মধ্যে পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছে যাবে। আগামী ৭ দিন শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যে। সকালে খুব হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে উত্তরের জেলাগুলিতে। দৃশ্যমানতা সকালের দিকে হাজার মিটারের মধ্যে থাকতে পারে। আপাতত শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং- সব জায়গায় তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হবে না।
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের