নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোট প্রশিক্ষণ শিবিরে ভোটকর্মী আক্রান্ত হওয়ার ঘটনাকে ঘিরে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। রানাঘাটে এক ভোটকর্মীর আক্রান্ত হওয়ার ঘটনা সামনে আসতেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় সমাজমাধ্যমে তীব্র নিন্দা জানান তিনি।
ঘটনাটি ঘটেছে নদীয়ার রানাঘাট দেবনাথ ইনস্টিটিউশন ফর বয়েজে আয়োজিত ভোট প্রশিক্ষণ শিবিরে। অভিযোগ, প্রশিক্ষণ চলাকালীন জায়ান্ট স্ক্রিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত একটি ভিডিও বা বিজ্ঞাপন দেখানো হচ্ছিল। সেই বিষয়টি নিয়ে আপত্তি জানান প্রাথমিক স্কুলের শিক্ষক ও ভোটকর্মী সৈকত চট্টোপাধ্যায়। এরপরই তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার তীব্র নিন্দা করে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সমাজ মাধ্যমে পোস্ট করে তিনি বলেন, ' শুধুমাত্র প্রতিবাদে মুখ খোলার সাহস দেখিয়েছিলেন বলেই আজ ওনার এরম অবস্থা হয়েছে। তার অপরাধ ছিল কেবল এটুকুই যে, ভোটার প্রশিক্ষণ কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত একটি বিজ্ঞাপন প্রদর্শনের বিষয়ে তিনি সঙ্গত কারণেই আপত্তি জানিয়েছিলেন।'
তৃণমূলকে নিশানা করে শুভেন্দু অধিকারী বলেন, ' এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি হলো তৃণমূলের সেই সন্ত্রাসের সংস্কৃতি। যেখানে একজন সাধারণ শিক্ষকও নির্বাচন-সংক্রান্ত প্রশিক্ষণের সময় তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গিয়ে এবং সাংবিধানিকভাবে নির্ধারিত কর্তব্য পালন করতে গিয়েও মারধর ও হুমকির শিকার হন। পশ্চিমবঙ্গ বর্তমানে এক আইনহীন রাজ্যে পরিণত হয়েছে। যেখানে প্রশাসন চালায় কিছু গুন্ডারা।'
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের