নিজস্ব প্রতিনিধি , বীরভূম - নিম্নমানের নির্মাণের অভিযোগ তুলে তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদের জেরে বন্ধ করা হল সরকারি প্রকল্পের কাজ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সিউড়ির হারাইপুরে। ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এলাকাবাসীর মতে, ব্যক্তিগত স্বার্থ এবং দলগত মনোভাব প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়নের পথে বড় বাধা হয়ে সৃষ্টি করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি মালপাড়া এলাকায় পথশ্রী প্রকল্পের অধীনে একটি রাস্তার ঢালাই শুরু হয়েছিল। শুক্রবার সকালে বাকি অংশে কাজ শুরু হলে একাংশ তৃণমূল কর্মী পাথর ও অন্যান্য কাঁচামালের মান নিয়ে অভিযোগ তুলে কাজ থামিয়ে দেন। অন্যদিকে, একই গ্রামের শাসক দলের আরেক অংশের সমর্থকরা এই ঘটনাকে সমর্থন করেননি। ফলে দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা ও বচসা তৈরি হয়।

আবার ঠিকাদারের দাবি, গ্রামের কিছু কর্মী ঈদের চাঁদার নামে ৩০ হাজার টাকা দাবি করেন। এই টাকা না দেওয়ায় জোর করে কাজ বন্ধ করা হয়েছে। এমনকি তাঁকে মারধরের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করা হয়। অন্যদিকে, কাজ বন্ধ করা পক্ষের বক্তব্য, রাস্তার নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছিল। তাই এলাকায় স্বার্থ রক্ষার জন্য কাজ স্থগিত করা হয়েছে। ঘটনার পর থেকে বিবাদমান দুই গোষ্ঠীর মধ্যে দফায় দফায় উত্তেজনা বাড়ছে।
স্থানীয় তৃণমূল নেতা হাবিবুল রহমান বলেন, 'গ্রামে একজন মারা গিয়েছিলেন, তাই আমি হাসপাতালে ছিলাম। ফিরে এসে দেখলাম সভাপতি ও তাঁর ভাই ঝামেলা করছে। এরপর নিম্নমানের সামগ্রী দেখে কাজ বন্ধ করি। আমরা কাউকে মারধর করি নি, চাঁদার ব্যাপারেও জানা নেই। একসময় আমি নেতৃত্বে ছিলাম। অন্য গোষ্ঠী শুধু টাকা খেতে চায়, আর আমরা উন্নতি চাই। ভালো মানের কাজ না হলে, কাজ করতে দেব না'।
বাজারে তল্লাশি চালাতে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ
তালপুকুরের ঘটনায় টিটাগড় থানার পুলিশ তদন্ত শুরু করে
যোগ্য প্রাপকদের তালিকাভুক্তির দাবি, পুলিশি বাধার পর পাঁচ সদস্যের প্রতিনিধি দল
বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ
স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস
শৌচাগার চালানোর সরকারি অনুমোদন ও টেন্ডার নেই, তবু টাকা আদায়! সেই টাকা কার হাতে যাচ্ছে, উঠছে প্রশ্ন
দোকানে দোকানে ঘুরে দাম যাচাই পুলিশের আধিকারিকদের
চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন
কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’
দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
রাস্তার কাজ ঘিরে বচসা, পাল্টাপাল্টি কাটমানির অভিযোগ
দীর্ঘদিন পর হারানো ফোন ফিরে পেয়ে স্বস্তি, পুলিশের তৎপরতায় খুশি সাধারণ মানুষ
সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের