6a0f3b8b2c412_WhatsApp Image 2026-05-21 at 22.29.13
মে ২১, ২০২৬ রাত ১০:৪১ IST

এবার কলকাতা পুরসভার কোপের মুখে সন্দীপ ঘোষ, ৪৫ দিনের মধ্যে বাড়ি ভাঙার নির্দেশ

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না। এবার কলকাতা পুরসভার কোপের মুখে পড়লেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ ডাঃ সন্দীপ ঘোষ ও স্ত্রী ডাঃ সঙ্গীতা ঘোষ। বাড়ির বেআইনি নির্মাণ ভাঙার জন্য এবার সরাসরি কড়া নির্দেশ দিল পুর কর্তৃপক্ষ।  

কলকাতা পুরসভার ৩ নম্বর বরোর অন্তর্গত ৩৩ নম্বর ওয়ার্ডে এই বাড়িটি রয়েছে। ৮৩ নম্বর বদন রায় লেনের ঠিকানায় সন্দীপ ঘোষ এবং তাঁর স্ত্রীর এই সম্পত্তি। অভিযোগ ছিল বাড়ির ছাদেই নিয়ম ভেঙে বেশ কিছু বেআইনি নির্মাণ করা হয়েছে। বিল্ডিং রুলস ২০০৯-এর ১৩৩ এবং ১৩৪ নম্বর ধারা লঙ্ঘন করার অভিযোগে সন্দীপ ঘোষ দম্পতির বিরুদ্ধে পুরসভার ৪০০(১) এবং ৪১৬ নম্বর ধারায় ডিমোলিশন বা ভেঙে ফেলার মামলা শুরু করা হয়।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, অংশুমান সরকার নামের এক ব্যক্তি সন্দীপ ঘোষের এই বাড়ির বেআইনি নির্মাণের বিরুদ্ধে পুরসভার কাছে লিখিত অভিযোগ জানিয়েছিলেন। অভিযোগের ভিত্তিতে গত ২০২৪ সালের ৩০ অক্টোবর কলকাতা পুরসভার পক্ষ থেকে সন্দীপবাবুদের একটি নোটিশও পাঠানো হয়েছিল।  

সমস্ত অভিযোগ খতিয়ে দেখার পর পুরসভার বিল্ডিং পুরসভার বিল্ডিং দফতর একটি রিপোর্ট পেশ করে। তাতে মূলত তিনটি অনিয়মের কথা উল্লেখ করা হয়েছে। প্রথমত, বাড়ির ছাদে অনুমতি ছাড়াই প্রায় ৫.৪২৫ বর্গমিটার এলাকা জুড়ে এবং ২.০৫ মিটার উচ্চতার একটি নতুন কাঠামো তৈরি করা হয়েছিল। দ্বিতীয়ত, ছাদের ওপর লিফটের মেশিন রুমে যাওয়ার জন্য নকশাবহির্ভূত একটি লোহার ঘোরানো সিঁড়ি বসানো হয়েছিল। তৃতীয়ত, দোতলার লেভেলে যেখানে দরজা থাকার কথা, সেই দরজা বন্ধ করে সেখানে বেআইনিভাবে নতুন ইটের দেওয়াল তুলে দেওয়ার অভিযোগ।  

গত ১৪ মে, ২০২৬ তারিখে কলকাতা পুরসভার স্পেশাল অফিসার এস বোরালের এজলাসে এই মামলার চূড়ান্ত শুনানি হয়। শুনানির সময় অভিযোগকারী এবং অভিযুক্ত পক্ষ, দু'জনেই উপস্থিত ছিলেন। সেখানে অভিযোগকারী স্পষ্ট দাবি করেন যে, কোনওভাবেই যেন ছাদের এই বেআইনি পারগোলাটি রাখার অনুমতি না দেওয়া হয়।  

যদিও অভিযুক্তের তরফে স্বীকার করে নেওয়া হয় যে, পুরসভায় জমা দেওয়া বাড়ির কমপ্লিশন প্ল্যানে এই নির্মাণের উল্লেখ ছিল না। বাড়ির সংস্কার কাজ চলার সময় আগামী দু’মাসের মধ্যে তিনি নিজেই এটি সরিয়ে নেবেন বলে আদালতে জানান। তবে পুরসভার স্পেশাল অফিসার বিষয়টি নিয়ে আর কোনও টানাপড়েন রাখতে চাননি। দু’পক্ষের সওয়াল-জবাব শোনার পর তিনি কড়া নির্দেশ দিয়ে জানিয়েছেন, আগামী ৪৫ দিনের মধ্যে ছাদের ওই বেআইনি নির্মাণ সম্পূর্ণ ভেঙে দিতে হবে।

আরও পড়ুন

সপ্তাহান্তে রেলযাত্রায় বড় বদল ! ৭ ঘণ্টার ব্লকে বাতিল একাধিক লোকাল
আগস্ট ২৮, ২০২৬

শনিবার থেকে রবিবার পর্যন্ত চলবে শিয়ালদহ ডিভিশনের কাজ

 

কলেজে কলেজে উড়বে গেরুয়া আবির , দীর্ঘ বিরতির পর ছাত্র ভোটের ইঙ্গিত মুখ্যমন্ত্রীর
আগস্ট ২৮, ২০২৬

ছাত্র নির্বাচন নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

ফ্রি প্যালেস্টাইন নয়, ফ্রি পিওকে লিখুন , যাদবপুরে বাম - অতি বামেদের চ্যালেঞ্জ শুভেন্দুর
আগস্ট ২৮, ২০২৬

যাদবপুর থেকে বামেদের কড়া বার্তা শুভেন্দুর

আরজি.কর কাণ্ডে পুনর্তদন্তের গতি বাড়াল হাইকোর্ট , সিবিআইকে ডেডলাইন বেঁধে দিল আদালত
আগস্ট ২৮, ২০২৬

আগামী ২৪ সেপ্টেম্বর মামলাটির পরবর্তী শুনানি

রাত ১২টা বাজলেই বন্ধ ফেসবুক-ইনস্টা! কিশোরদের জন্য মেটার বড় সিদ্ধান্ত
আগস্ট ২৮, ২০২৬

কিশোরদের সোশাল মিডিয়া ব্যবহারে সময়সীমা, রাতভর ফেসবুক-ইনস্টায় জারি থাকবে নিষেধাজ্ঞা

প্রতিদিন রাতে মদ খাইয়ে দুটো ছেলেকে পাঠায় , বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মমতার
আগস্ট ২৮, ২০২৬

মঞ্চ থেকে বিজেপিকে একের পর এক তোপ মমতার

জব তক মে মরা নেহি, তব তক হারা নেহি , ক্যাথেড্রাল রোডে রণহুঙ্কার অভিষেকের
আগস্ট ২৮, ২০২৬

দলবদলুদের কড়া বার্তা অভিষেকের

মণ্ডপের পাশে আমিষ খাবার বিক্রি করা যাবে না ! দূর্গাপুজোর আগে বড় বার্তা বিশ্ব হিন্দু পরিষদের
আগস্ট ২৮, ২০২৬

মণ্ডপের পবিত্রতা বজায় রাখতে আমিষ বিক্রি বন্ধের দাবি 

 

বিধবা-বার্ধক্য ভাতায় বড় সুখবর ! রাজ্য সরকারের নতুন নিয়মে এবার পেতে পারেন ২০০০ টাকা পর্যন্ত
আগস্ট ২৮, ২০২৬

আগামী দিনে বাড়বে আরও ৫০০ টাকা

পুজোর আগেই বড় বদল ! আধুনিক LHB রেকে ছুটবে তিস্তা-তোর্সা এক্সপ্রেস
আগস্ট ২৮, ২০২৬

নতুন LHB কোচে চলবে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ এই ট্রেন

মমতা পৌঁছতেই সভায় হুড়োহুড়ি, ক্যাথিড্রাল রোডে গাড়ির ভিড়ে আটকাল অ্যাম্বুল্যান্স
আগস্ট ২৮, ২০২৬

পরে পরিস্থিতি স্বাভাবিক করেন মমতা বন্দ্যোপাধ্যায়

৩ রা সেপ্টেম্বর রাস্তায় নামবে না ক্যাব-বাইক , ১২ ঘণ্টার ধর্মঘটে চরম ভোগান্তির আশঙ্কা
আগস্ট ২৮, ২০২৬

একাধিক দাবিতে পরিবহণ কর্মীদের বড় কর্মসূচি

রাখির দিনে খোল বাজিয়ে পদযাত্রা, মমতার বাড়ির সামনে কীর্তন শুভেন্দুর
আগস্ট ২৮, ২০২৬

খোল হাতে ভবানীপুরের পথে শুভেন্দু

রাখির মঞ্চে আজাদি বিতর্ক, যাদবপুরের দেওয়ালে কিষানজি নিয়ে তোপ শুভেন্দুর
আগস্ট ২৮, ২০২৬

রাখির মঞ্চে যাদবপুর নিয়ে সরব শুভেন্দু

শ্রাবণে খাসির মাংস খাওয়ার বায়না, বাবার রাগে নিভল ছেলের জীবন!
আগস্ট ২৮, ২০২৬

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের