নিজস্ব প্রতিনিধি, পিরোজপুর – সোনার বাংলা জ্বলছে দ্বেষের আগুনে। বাংলাদেশে ফের আক্রান্ত হিন্দুরা। ৫ টি হিন্দু বাড়িতে আগুন লাগিয়ে দেয় কট্টরপন্থীরা। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে সোমবার ভোরে ঢাকা থেকে প্রায় ২৪০ কিলোমিটার দূরে অবস্থিত পিরোজপুর জেলার ডুমরিতলা গ্রামের অন্তত পাঁচটি হিন্দু বাড়িতে। অগ্নিকাণ্ডের সময় ঘুমাচ্ছিলেন সকলে। আগুন টের পেয়েই বেরোতে গিয়ে দেখে দরজা বন্ধ। এরপর কোনওরকমে বাঁশের দেওয়াল ভেঙে বাইরে বেরোন তাঁরা।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল বাহিনী। যদিও ততক্ষণে পুড়ে ছাই হয়ে গিয়েছে ৫ টি বাড়ি। হামলার কারণ এখনও জানা যায়নি। তবে স্থানীয়দের অভিযোগ, হিন্দু হওয়ার কারণে ৫ টি বাড়িতে আগুন লাগানো হয়েছে। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের আশ্বাস দিয়েছেন পিরোজপুরের পুলিশ সুপার মহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।
হিমবাহ ধসেই মহাপ্রলয়, ৫.২ মাত্রার কম্পনও হয়েছিল পার্বত্য এলাকায়
ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে
অন্ধকারকে জয় করেছে এরিক
জলবায়ু পরিবর্তনের জেরেই হড়পা বান, রাষ্ট্রপুঞ্জের বিশেষ তহবিল থেকে সাহায্য চাইল কাঠমান্ডু
সঞ্চয়ের টাকা ভেসে যাওয়ায় অনিশ্চিত হয়েছিল চিকিৎসা, বিনামূল্যে কিডনি প্রতিস্থাপনের দায়িত্ব নিল হাসপাতাল
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে এখনও ডাকেনি বাংলাদেশকে, তবু যোগ দেওয়ার আগ্রহে জোর আলোচনা
মৃতদেহ শনাক্তকরণে সমস্যা, মর্গে জায়গা নেই, বাড়ছে নিখোঁজদের পরিবারের উদ্বেগ
কলোরাডো নদীতে আচমকা জলস্ফীতি, ভেসে গেল পাথর-লোহার কাঠামো, ভাঙল ফুটব্রিজ
বিপর্যস্ত রাস্তায় একা দুই শিশু, সোশাল মিডিয়ায় ভিডিয়ো দেখে চোখে জল নেটিজেনদের
হিমবাহ ভেঙে নদীতে নেমেছিল জল, সঙ্গে মিশেছিল মাটি-পাথর, কী ভাবে তৈরি হল ভয়াবহ স্রোত, মিলল উত্তর
হড়পা বানে নিশ্চিহ্ন গ্রাম, স্বজন হারিয়ে বেঁচে ফেরার যন্ত্রণার কথা জানালেন তিনি
জুলিই আজ বিশ্বজুড়ে পরিচিত এক সফল চিত্রশিল্পী আর জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার হিসেবে
মৃত্যু ৬২৬, নিখোঁজ বহু! ফের হড়পা বানের আশঙ্কায় হাই অ্যালার্ট নেপালে
মৃতদেহের গয়না চুরির অভিযোগেও গ্রেফতার, উদ্ধার বিপুল নগদ টাকা
আমেরিকার সঙ্গে চুক্তিতে আশাবাদী কারাকাস, অর্থনীতি ঘুরে দাঁড়ানোর আশা রডরিগেজের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের